প্রবাসে বাংলাদেশকে যথাযথ উপস্থাপন করতে প্রবাসী সাংবাদিকদের প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের (ভিডিও সহ)
https://www.facebook.com/USANewsNY/videos/1027571398109270
https://www.facebook.com/USANewsNY/videos/919250372052419
ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে ‘আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাব’ (এবিপিসি)’-এর অভিষেক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রবাসে বাংলাদেশকে যথাযথ উপস্থাপন করতে প্রবাসী সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। গত ২৭ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় উডসাইডের গুলশান টেরেসে যুক্তরাষ্ট্রে পেশাজীবী সাংবাদিকদের সংগঠন (এবিপিসি)’-এর ২০২২-২৪ মেয়াদের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ আহ্বান জানান। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের বিস্ময়। ‘জিরো থেকে হিরো’-তে পরিণত হয়েছে এক সময়ের ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে খ্যাত বাংলাদেশ। কোভিড-১৯ মহামারীতেও প্রবৃদ্ধির হার সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। এসব আজ কল্পকাহিনি নয়, বাস্তব। তা এখন দৃশ্যমান হচ্ছে।
তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, টিভিতে এমন কোন ফুটেজ প্রচার করা উচিত নয় যা কোমলমতি সন্তানদের মধ্যে ভীতির সঞ্চার ঘটায়। বর্তমান বাংলাদেশকে যথাযথ উপস্থাপনের মাধ্যমে প্রবাস প্রজন্মকে বাংলা ভাষা, সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাংলাদেশমুখি করার আহ্বানও জানান তিনি।
বাংলাদেশে গণমাধ্যম ‘অবাধ স্বাধীনতা’ ভোগ করছে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তেতাল্লি¬শটি টিভি চ্যানেল ছাড়াও সহ¯্রাধিক পত্রিকা রয়েছে। প্রায় সবকটি টিভির টক-শোতেই সরকারের কঠোর সমালোচনা করা হচ্ছে। কারও কথাই সেন্সর করা হচ্ছে না। তিনি অদম্য গতিতে এগিয়ে চলা বাংলাদেশের প্রসঙ্গ উপস্থাপনকালে বলেন, শেখ হাসিনার বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বে গোটা বাঙালি জাতি আজ ঐক্যবদ্ধ। শেখ হাসিনা আছেন বলেই দেশে গণতন্ত্র ক্রমান্বয়ে একটি শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। নির্বাচন সুষ্ঠু হচ্ছে।

সাদিয়া খন্দকারের উপস্থাপনায় এবং এবিপিসির বিদায়ী সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসারের সভাপতিত্বে বর্ণাঢ্য এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশী আমেরিকান মেয়র (মিলবোর্ন সিটি, পেনসিলভেনিয়া) মাহবুবুল আলম তৈয়ব, কাউন্সিলম্যান মোশারফ হোসেন, জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি ড. মনোয়ার হোসেন, নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল ড. মনিরুল ইসলাম, ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস মিনিস্টার এ জেড এম সাজ্জাদ হোসেন, চ্যানেল আই’র পরিচালক জহিরুদ্দিন মাহমুদ মামুন, ডেমক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ এটর্নী মঈন চৌধুরী, কবি ও কলামিস্ট ফকির ইলিয়াস, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, কুইন্স বরো প্রেসিডেন্টের ডেলিগেট ফাহাদ সোলায়মান, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, জেবিবিএর প্রেসিডেন্ট মাহাবুবুর রহমান টুকু, এবিপিসির নির্বাচন কমিশনার পপি চৌধুরী, নব নির্বাচিত সভাপতি রাশেদ আহমেদ ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক আবুল কাশেম। অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানায় ছোট্টমনি আলভি খান, স্নেহা খান, আলিশা খান প্রমুখ।

অভিষিক্তরা হলেন : সভাপতি-রাশেদ আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট-তপন চৌধরী, সাধারণ সম্পাদক-মো. আবুল কাশেম, যুগ্ম সম্পাদক-শাহ ফারুক, কোষাধ্যক্ষ-জামান তপন, সাংগঠনিক সম্পাদক-আজিমউদ্দিন অভি, প্রচার সম্পাদক-শহিদুল্ল¬াহ কায়সার, নির্বাহী সদস্য কানু দত্ত, আলিম খান আকাশ, রাজুব ভৌমিক, প্রতাপচন্দ্র শীল এবং লাবলু আনসার। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন অভিষিক্তরা। বক্তারা এবিপিসির অভিষিক্ত কর্মকর্তাদের শুভেচ্ছা জানান এবং দেশ ও প্রবাসের ইতিবাচক ইমেজ উপস্থাপনে সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় এবং শহীদ হাসান, ড. তনিমা হাদী, শাহ মাহবুব, সবিতা দাস। শুরুতে দেশের গানের সাথে নৃত্য পরিবেশন করেন অনুপ দাস ড্যান্স একাডেমির শিল্পীরা।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








