ইন্টারনেট থেকে আপত্তিকর বিষয় সরিয়ে নেয়ার নির্দেশ

ডেস্ক: ইন্টারনেটের সামাজিক ওয়েবসাইটে আপত্তিকর বিষয়বস্তুর ওপর এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ভারতের আদালত। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের অনলাইন কোম্পানি ফেসবুক, গুগল ও ইয়াহুসহ কয়েকটি প্রতিষ্ঠানের সাইট থেকে ধর্মীয়ভাবে আক্রমণাত্মক বিষয়বস্তু সরিয়ে নিতে নির্দেশ জারি করেছে। পিটিআই জানিয়েছে, শুক্রবার দিল্লির একটি আদালত সংখ্যালঘুদের প্রতি আক্রমণাত্মক এবং আপত্তিজনক বিষয়বস্তু ছড়ানোর অভিযোগে ১৯টি কোম্পানির বিরুদ্ধে সমন জারি করেছে। ওই কোম্পানিগুলোর সাইটে পোস্ট করা বিভিন্ন ছবি আদালতকে দেখানো হলে, আদালত সেগুলোকে হিন্দু, মুসলিম ও খ্রিষ্টানদের জন্য আক্রমণাত্মক বলে উল্লেখ করে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুদেশ কুমার বলেছেন, অভিযুক্তরা নিজেদের মধ্যে যোগসাজশে তৃতীয় পক্ষের মাধ্যমে আপত্তিকর বিষয়বস্তুর প্রচার চালাচ্ছে। দিল্লির আর একটি আদালত ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারে এমন ছবি, ভিডিও ও লেখা সরিয়ে ফেলতে ওয়েবসাইটগুলোর ওপর এর আগে নির্দেশ জারি করেছিল। ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে গুগলের এক মুখপাত্র বলেছেন, আমরা বিশ্বাস করি একটি মুক্ত সমাজের ভিত্তি হলো অবাধ তথ্য-প্রবাহ, যখন অবৈধ কোন বিষয়বস্তু অথবা আমাদের সেবাদানের কোন নীতি লঙ্ঘিত হয় এমন কোন কিছু আমরা পাই- সঙ্গে সঙ্গে তা সরিয়ে ফেলি। গুগলের ওই মুখপাত্র রয়টার্সকে বলেছেন, তাদের কোম্পানি এখনও আনুষ্ঠানিকভাবে আদালতের কোন নির্দেশ পায়নি। এ বিষয়ে আদালত ও অন্যান্য কোম্পানির কোন মন্তব্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি বলে জানিয়েছে পিটিআই। এ মাসের প্রথমদিকে ভারতীয় টেলিকম মন্ত্রী কপিল সিবাল ফেসবুক, টুইটার, গুগলসহ অন্যান্য ইন্টারনেটভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের সাইট থেকে আক্রমণাত্মক উপাদান সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।মানবজমিন
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests