Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘লিঙ্কিট একাডেমি’র বিজনেস সেমিনার : বছরে ১ লাখ ৫০ হাজার ডলার আয়ের নিশ্চয়তা! (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: March 5, 2022 | 3:15 PM

https://www.facebook.com/USANewsNY/videos/395315792402176

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিজনেস সেমিনার করেছে ‘লিঙ্কিট একাডেমি’। সেমিনারে বলা হয়, নিজের দক্ষতা উন্নয়নের মাধ্যমে বছরে ১ লাখ ৫০ হাজর ডলারের অধিক অর্থ উপার্জন করা সম্ভব। এছাড়া প্রাত্যাহিক জীবনে নিজের ব্যয় সংকোচন করে নিজের সুপ্ত প্রতিভা বিকাশেও সহায়তা করবে প্রতিষ্ঠানটি। ২ মার্চ জ্যাকসন হাইটসের কাবাব কিং রেস্টুরেন্ট পার্টি হলের সেমিনারে উদ্যোক্তা মাহমুদুল আলম দিপু প্রতিষ্ঠানটির যাবতীয় বিষয় তুলে ধরেন। এ সময় লিংকিটের ব্যবসায়িক পার্টনার, সুধী সমাজ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানের সিইও মাহমুদুল আলম দিপু বলেন, বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তিতে এগিয়ে। সকলকে সেভাবে গড়ে তুলতে হবে। মানুষ যাতে অর্থের অভাবে কষ্ট না করে সে চিন্তা থেকে এই একাডেমি প্রতিষ্ঠা করা হয়। তিনি বলেন, এই একাডেমিতে বিশ্বের যে কোন প্রান্ত থেকে যে কেউ যুক্ত হতে পারবেন। তার জন্য প্রয়োজন হবে কেবল একটি স্মার্টফোন।
তিনি বলেন, প্রথমে রেজিস্ট্রেশনের মাধ্যমে সকলকে এখানে যুক্ত হতে হবে। এরপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তাদের সক্ষমতা ও যোগ্যতা যাচাই-বাছাই করা হবে। পর্যবেক্ষণ শেষে যে যে কাজের জন্য উপযুক্ত তাকে সেই কাজের দক্ষতা বৃদ্ধির জন্য ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলবে ২৬-৩৬ মাস পর্যন্ত। তারপর প্রত্যেকে যোগ্যতা অনুযায়ী কাজের দিকে অগ্রসর হবে। আর এভাবে উপার্জনের নতুন দিক উন্মোচিত হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ সরকার ডিজিটাল বাংলাদেশের প্রত্যয়ে কাজ করছে। স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে অনলাইনের ব্যবহার অত্যাবশ্যক। ‘লিংকিট একাডেমি’ বাংলাদেশিদের সেই পথে আরেক ধাপ এগিয়ে নিতে ভূমিকা রাখবে।
তিনি আরো বলেন, এ একাডেমি আয়ের পথ সৃষ্টি করার সাথে সাথে মানুষের ব্যবস্থাপনা বিষয়ক দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। বিশেষ করে পারিবারিক অর্থায়নের দিকে বেশি নজর দেয়া হবে। কারণ মানুষ যে পরিমান অর্থ আয় করে তার সঠিক ব্যবহার করতে না জানার কারণে অর্থ সংকটে ভোগেন। অনেকে আবার হাজার ডলার রোজগার করেও সঞ্চয় করতে পারে না। এ জন্যে ‘লিংকিট একাডেমি’ প্রত্যেকের ব্যয় সংকোচন ও সম্পদের যথার্থ ব্যবহারের দক্ষতা পেতে প্রয়োজনীয় ট্রেনিং এর ব্যবস্থা করেছি। যার মাধ্যমে মানুষ উপকৃত হবে।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন অন্যতম কর্মকর্তা মশিউর রহমান লিটন। এ ছাড়া অনুষ্ঠানে আগত সদ্য নিযুক্ত কোম্পানীর পার্টনার ও সুধীজনরা বক্তব্য রাখেন।
এইদিকে নতুন ধারার এই একাডেমির যাত্রা শুরুর থেকেই প্রশংসায় করেছেন নিউইয়র্ক প্রবাসী ও বাংলাদেশি নাগরিকরা। তারা বলেছেন, এই একাডেমি মানুষের জীবনধারা বদলে দিতে সাহায্য করবে। এখান থেকে সৃষ্টি হবে হাজার হাজার মানুষের কর্মসংস্থান যা দেশ বিদেশের সকল মানুষের সংকটে সহায় হবে।
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে ‘লিংকিট একাডেমি’র উদ্বোধন ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV