সৈয়দ কাউছার আটলান্টিক সিটি মিউনিসিপ্যাল ইউটিলিটি অথরিটির বোর্ড মেম্বার নির্বাচিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, আটলান্টিক সিটি : আটলান্টিক সিটির কাউন্সিলম্যানদের সরাসরি ভোটের মাধ্যমে গত ২৩ ফেব্রুয়ারী ২০২২ সৈয়দ মোহাম্মদ কাউছার আটলান্টিক সিটি মিউনিসিপ্যাল ইউটিলিটি অথরিটির বোর্ড মেম্বার হিসাবে নির্বাচিত হয়েছেন। আটলান্টিক সিটির ৮ জন কাউন্সিলম্যান সৈয়দ মোহাম্মদ কাউছারকে ভোট দিয়ে আগামী ৫ বৎসরের জন্য নির্বাচিত করার পর গত ৩ মার্চ আটলান্টিক সিটির সিটি হলে তিনি শপথ গ্রহন করেন। শপথ গ্রহনের সময় আটলান্টিক সিটিতে বসবাসরত বাংলাদেশী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও আটলান্টিক সিটির ৫ নং ওয়ার্ডের কাউন্সিলম্যান আনজুম জিয়া উপস্থিত ছিলেন। শপথ গ্রহন শেষে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সৈয়দ মোহাম্মদ কাউছারকে ফুলেল শুভেচ্ছা জানান। জানা যায়, সৈয়দ মোহাম্মদ কাউছারের নাম প্রস্তাবনায় কাউন্সিলম্যান আনজুম জিয়া উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। তিনি আটলান্টিক সিটি মিউনিসিপ্যাল ইউটিলিটি অথরিটির বোর্ড মেম্বারের সন্মানজনক এই পদটি পেয়েছেন।

ইতিপূর্বে আটলান্টিক সিটি মিউনিসিপ্যাল ইউটিলিটি অথরিটির বোর্ড মেম্বার হিসাবে নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ দিদার। বর্তমানে আটলান্টিক সিটি মিউনিসিপ্যাল ইউটিলিটি অথরিটির বোর্ড মেম্বার হিসাবে বিশিষ্ঠ দুইজন বাংলাদেশীর নির্বাচিত হওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউজার্সীর আটলান্টিক সিটিতে বাংলাদেশীদের এগিয়ে যাওয়ার গল্পের নতুন অধ্যায়ের সূচনা হল।

সৈয়দ মোহাম্মদ কাউছারকে শুভেচ্ছা জানিয়েছেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাষ্টার্স এলামনাই এসোসিয়েশন অব নিউজার্সীর সভাপতি আকবর হোসাইন এবং সাধারন সম্পাদক মীর হোসাইন, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান, ট্রাষ্টি বোর্ড সদস্য সাব্বির ভূইয়া, সিনিার সহ-সভাপতি মিরাজ খান, সাংগাঠনিক সম্পাদক ফরহাদ সিদ্দিক, সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগ সভাপতি শামসুল ইসলাম শাহজাহান, নিউজার্সী ষ্টেট জাসাস সভাপতি হূমায়ুন কবির রানা, সাধারন সম্পাদক ইসমাইল হোসেন, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সীর সিনিয়ার সহ-সভাপতি নুরুন্নবী চৌধূরী শামীম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অব নিউজার্সী সাউথের সাধারন সম্পাদক রহমান বাবুল, নিউজার্সী বিএনপি নেতা এম এইচ রেজা, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির প্রাক্তন সভাপতি এবং সন্দ্বীপ সোসাইটি অব নিউজার্সীর সাধারন সম্পাদক সেলিম সুলতান, আটলান্টিক সিটি গীতা সংঘের ট্রাষ্টি বোর্ড সদস্য বিপ্লব বরন দাশ, জালালাবাদ সোসাইটি অব সাউথজার্সীর সাধারন সম্পাদক সৈয়দ শহীদ, এশিয়ান আমেরিকান সোসাইটি অব আটলান্টিক সিটির সাধারন সম্পাদক কাউন্সিলম্যান আনজুম জিয়া, বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি ফারুক তালুকদার, আলহেরা মসজিদের ট্রাষ্টি বোর্ডের সদস্য মাওলানা মোহাম্মদ ইলিয়াস, আলহেরা মসজিদের প্রাক্তন সভাপতি জসিম উদ্দিনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এবিএম নিউজ
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি