ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা ও প্রতিবাদে নিউইয়র্কে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট ইউএসএ’র সমাবেশ (ভিডিও সহ)
https://www.facebook.com/USANewsNY/videos/1073340273523426
ইউএসএনিউজঅনলাইন.কম : ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা ও প্রতিবাদে নিউইয়র্কে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট ইউএসএ সমাবেশ করেছে। গত ৪ মার্চ শুক্রবার বিকেলে জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত র্যালিতে অংশগ্রহণকারীরা রাশিয়ার আগ্রাসনের নিন্দা এবং ইউক্রেনে অসহায় নারী-শিশুদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানান। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।

সমাবেশে ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ প্রেসিডেন্ট শাহ্ শহীদুল হক (সাঈদ) বলেন, প্রেসিডেন্ট পুতিনের ইউক্রেনে অন্যায় আগ্রাসনের ঘটনায় গোটা বিশ্ব হতবাক। পুতিনের সেনাবাহিনী ইউক্রেনের সাধারণ মানুষের ওপর অবিরাম গোলাবর্ষণ, নিরস্ত্র নারী, পুরুষ ও শিশুদের হত্যা করে চলেছে। আমরা রাশিয়ার এ বর্বরোচিত হত্যাকান্ডের তিব্র নিন্দা জানাই।
শাহ্ শহীদুল হক (সাঈদ) ইউক্রেনে আটকে পড়া সকল বাংলাদেশীকে অনতি বিলম্ভে পোলান্ডে স্থানান্তর করে পুতিন বাহিনীর হাত থেকে মুক্ত করার জন্য বাংলাদেশ সরকারের নিকট অনুরোধ জানান।
প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি লিডার ও আইটি ইঞ্জিনিয়ার আব্দুস সোবান, নাজমূল আলম শ্যামল, গ্রীন টাচের পরিচালক ভিক্টর এলাহী, ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্টের কার্যকরী সদস্য বাবলী হক, ডা. নারগিস রহমান, জাহাঙ্গীর আলম জয়, আগা সালেহ, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান প্রমুখ।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature