Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

সৌদি আরবে ৮৪টি যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক পঠিত: 9 বার

প্রকাশিত: December 30, 2011 | 6:10 AM

নিউ ইয়র্ক, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সৌদি আরবের কাছে প্রায় ৩০ বিলিয়ন ডলারের বিনিময়ে ৮৪টি বোয়িং এফ-১৫ যুদ্ধবিমান বিক্রির চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া নিজ দেশে থাকা ৭০টি সৌদি এফ-১৫ বিমান আধুনিকায়নও করবে তারা।বৃহস্পতিবার হাওয়াই থেকে এ ঘোষণা দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বর্তমানে অবকাশ যাপনে সেখানে অবস্থান করছেন।এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ১০-১৫ বছরের জন্য করা ৬০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির অংশ হিসেবে। গত বছর কংগ্রেসে এ বিলটি পাশ হয়।এফ-১৫ বিমান ছাড়াও এ চুক্তির অধীনে অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার, ব্ল্যাক হক হেলিকপ্টার, ক্ষেপণাস্ত্র এবং বোমা সরবরাহের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।রিয়াদের কাছে ৬০ বিলিয়ন ডলারের সামরিক সামগ্রী বিক্রির সিদ্ধান্ত ছাড়াও ইরাকে ১১ বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ ও প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করছে তারা।হনলুলুতে হোয়াইট হাউসের মুখপাত্র জোস আরনেস্ট জানান, দেশটিতে উচ্চ মাত্রায় বেকারত্ব চলাকালীন বর্তমান অবস্থায় এ চুক্তিটি ৫০ হাজারেরও বেশি আমেরিকানকে সহায়তা করবে।
যুক্তরাষ্ট্র ও সৌদি আরব দীর্ঘদিন ধরে সামরিক সহযোগী। তবে ঠিক এ মুহূর্তে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার পেছনে ইরানের সা¤প্রতিক উস্কানিই একটি বড় কারণ বলে মনে করা হচ্ছে।বর্তমানে সৌদি আরবের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটন কাজ করছে। আর সম্প্রতি তেহরানের তেল রপ্তানির ওপর ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপ এবং ইইউ দেশটির তেল রপ্তানিতে নিষেধাজ্ঞার হুমকি দিলে ইরানও পাল্টা হরমুজ প্রণালী বন্ধের হুমকি দেয়।কিন্তু ইরানের এই হুমকির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে হুঁিশয়ারী জানিয়েছে। এ ধরনের কোনো পদক্ষেপ ইরান নিলে আন্তর্জাতিক স¤প্রদায়কে সাথে নিয়ে তা কঠোরভাবে মোকাবিলার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে তেল সরবরাহের একমাত্র রাস্তা এই হরমুজ প্রণালী।সৌদি আরব, উপসাগরীয দেশ ও ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান সহযোগী দেশ আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে বর্তমানে ইরানকে প্রধান হুমকি হিসেবে বিবেচনা করছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV