Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন এর উদ্যোগে ব্রঙ্কসে ফ্রেস ফ্রুটস বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 12 বার

প্রকাশিত: March 14, 2022 | 4:42 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন এর উদ্যোগে ব্রঙ্কসের বাংলাবাজার মসজিদ প্রাঙ্গনে ১১ই মার্চ শুক্রবার বাদ জুমা দুই শতাধিক মুসল্লির মধ্যে ফ্রেস ফ্রুটস (ওরেঞ্জ ও আ্যাপেল) বিতরণ করা হয়। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনু, সভাপতি আহবাব চৌধুরী খোকন, সহ সভাপতি কবি রেহানুজ্জামান রেহান, সাংগঠনিক সম্পাদক এম ডি আলাউদ্দিন, প্রাক্তন সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরী, বাংলা বাজার বিজনেস এসোসিয়েশন এর সহ সভাপতি ও নিবর রেষ্টেরেন্ট এর স্বত্ত্বাধিকারী বখতিয়ার রহমান খোকন, বাংলা বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাসেম ইহাহিয়া, সেক্রেটারী লালন আহমদ, কমিউনিটি এক্টিভিষ্ট নাসির উদ্দিন খান, জাফর তালুকদার, ইকবাল আহমদ ও আবু সাইদ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে কমিউনিটির প্রায় দুই শতাধিক লোক উপস্থিত থেকে ফ্রেস ফ্রুটস গ্রহণ করেন। কমিউনিটি নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন এর এই মহতি উদ্যোগের ভূয়াসী প্রশংসা করেন। সংগঠনের উদ্যোগে আগামী রমজাম পর্যন্ত এই ধরনের কর্মসূচী অব্যাহত থাকবে বলে সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি এই উদ্যোগে বিশেষ সহযোগিতা করায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনু, এষ্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি সাধারণ সম্পাদক মূলধারার রাজনীতিবিদ জাবেদ উদ্দিন ও নিবর রেষ্টেরেন্ট এর স্বত্বাধিকারী বখতিয়ার রহমান খোকনের প্রতি কৃতজ্ঞতা জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ