Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আল ইসলাহ ইসলামিক কালচারাল সেন্টার’র উদ্বোধন : প্রবাসীদের আর্থিক সহযোগিতা কামনা (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 157 বার

প্রকাশিত: March 16, 2022 | 11:02 AM

ইউএসএনিউজ অনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে আল ইসলাহ ইসলামিক কালচারাল সেন্টার নামে একটি জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে গত ১১ মার্চ শুক্রবার। ম্যানহাটানের মসজিদ ভবণে মুসল্লির জুমার নামাজ আদায় এবং বিশেষ দোয়ার মাধ্যমে মসজিদটির নব যাত্রা শুরু হয়। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
ম্যানহাটানের ১৭৯৫ লেক্সিংটন এভিনিউ এলাকায় মসজিদটি স্থাপন করা হয়। বর্তমানে ভাড়া বাড়িতে মসজিদ স্থাপন করা হলেও সকলের সহযোগিতায় ভভিষ্যতে নিজস্ব ভবণ ক্রয় করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
উদ্বোধন উপলক্ষে দু’দিনব্যাপি অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা ও দোয়া মাহফিল। এ উপলক্ষে নতুন মসজিদ ভবণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওলামা সোসাইটি ইউএসএ’র সভাপতি আল্লামা জালাল সিদ্দিকী।
গত ১০ মার্চ বৃহস্পতিবার ১ম দিনের আলোচনায় প্রবাসের বিশিষ্ট আলেম-ওলামারা অংশ নেন। ১১ মার্চ শুক্রবার জুমার পূর্বে আলোচনায় অংশ নেন আল্লামা জালাল সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন খতিব অধ্যাপক মাওলানা মোখলেসুর রহমান।
অনুষ্ঠানে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে পবিত্র কাবা শরীফ, আল আকসা মসজিদ সহ বিভিন্ন মসজিদ নির্মানের বিস্ময়কর ঘটনা তুলে ধরা হয়। মসজিদ নির্মানে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি সহ ইসলামের দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বক্তারা। মসজিদকে ইবাদত বন্দেগীর সর্বশ্রেষ্ট স্থান হিসেবে উল্লেখ করে তারা মসজিদে আর্থিক সহযোগিতা করার জন্য সকলের নিকট অনুরোধ জানান।
উদ্বোধনী জুমার নামাজে ইমামতি করেন খতিব অধ্যাপক মাওলানা মোখলেসুর রহমান। অনুষ্ঠানে বিপুল সংখ্যক মুসল্লীর অংশগ্রহণে বিশেষ দোয়া পরিচালনা করেন আল্লামা জালাল সিদ্দিকী। দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি, কল্যাণ কামনায় দোয়া করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ