Tuesday, 21 July 2026 |
শিরোনাম
ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা Trump Admin Rescinds Public Charge Rule BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation নিউইয়র্কে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের সঙ্গে ইইউ ও জি-৭৭-এর প্রতিনিধিদলের বৈঠক: বাংলাদেশের মসৃণ ও টেকসই এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত
সব ক্যাটাগরি

নিউইয়র্ক ব্রুকলীন আওয়ামী লীগ ও চার্চ-ম্যাকডোনাল্ড আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উদযাপন (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: March 19, 2022 | 2:04 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উদযাপন করেছে নিউইয়র্ক ব্রুকলীন আওয়ামী লীগ ও চার্চ-ম্যাকডোনাল্ড আওয়ামীলীগ। গত ১৭ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কে ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ড এভিনিউর রাঁধুনী রেষ্টুরেন্টে এ উপলক্ষ্যে আলোচনা সভা শেষে কেক কাটা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
নিউইয়র্ক ব্রুকলীন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নজরুলের সভাপতিত্বে এবং চার্চ-ম্যাকডোনাল্ড আওয়ামী লীগের সভাপতি ইসমত হক খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, এমডি। প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি শামসুদ্দিন আজাদ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান, সহ সভাপতি এন আমিন, ব্রুকলীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাসেম, আওয়ামী লীগ নেতা মহি উদ্দিন, মজিবুল মাওলা, জুয়েল, আবুল কাসেম, সিরাজ, মাইনুল বাবুল, মজিবুর রহমান বিপ্লব প্রমুখ।
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভায় বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহীদের আত্মার শান্তি কামনা করা হয়। পরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা হয়।
বক্তারা বলেন, জাতি হিসেবে আমাদের পরম সৌভাগ্য বঙ্গবন্ধুর মতো একজন বিশ্বনেতা পেয়েছিলাম। কিন্তু যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো তাকে ভুলুন্ঠিত করার জন্যই ১৫ আগস্টের নৃশংস হত্যাকান্ড ঘটনো হয়।
সরকারের সফলতা ও উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সকল বাধা-বিঘœ অতিক্রম করে দেশের অর্থনীতির ভিতকে শক্তিশালী করে বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন। তিনি বাংলার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মুখে হাসি ফোটাতে, দেশকে দারিদ্র মুক্ত, উন্নত সমৃদ্ধ করতে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন।
তারা বলেন, বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে আওয়ামী লীগের বিকল্প নেই। বাংলাদেশে অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সকল দ্বিধা-বিভক্তি ভুলে প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা বলেন, বিএনপি, জামায়াত চক্র এখনও নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই প্রবাসেও ওরা সক্রীয়। বঙ্গবন্ধুর খুনী এবং যুদ্ধাপরাধী অবস্থান করছে এখানে। বক্তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার আহ্বান জানিয়ে বলেন, নিজ নিজ অবস্থান থেকে বাংলাদেশের স্বার্থ রক্ষায় সকলকে কাজ করতে হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV