Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

সামরিক বাহিনীকে ছোট করার ঘোষণা ওবামার

অনলাইন ডেস্ক পঠিত: 130 বার

প্রকাশিত: January 6, 2012 | 11:21 PM

ডেস্ক: যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ৫০০ বিলিয়ন ডলারে নামিয়ে আনতে এবার সামরিক বাহিনীকে ছোট করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার পেন্টাগনে নতুন সামরিক কৌশল প্রকাশের সময় প্রেসিডেন্ট ওবামা এ ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্ট ওবামা বলেছেন আমাদের সামরিক বাহিনীকে ছোট করা হচ্ছে তবে বিশ্ববাসীকে অবশ্যই মনে রাখতে হবে যে সশস্ত্র বাহিনীর বিশেষত্বের ক্ষেত্রে আমাদের সামরিক বাহিনী ক্ষিপ্ততা এবং যে কোন পরিস্থিতিকে আগের মতোই পূর্ণোদ্যমে মোকাবিলা করতে সক্ষম হবে এবং তৈরি থাকবে। ওবামা বলেছেন, এখন শীতল যুদ্ধকালীন সময়ের মতো বিভিন্ন ক্ষেত্রে সামরিক ব্যয় কমিয়ে সেটা গোয়েন্দাগিরি, নজরদারি বাড়ানো, সন্ত্রাসবাদ মোকাবিলা, গণবিধ্বংসী অস্ত্রের মোকাবিলা এবং বিরূপ পরিবেশে আমাদের বাহিনীকে কাজ করতে সক্ষম করে তোলার ক্ষেত্রে ব্যবহার করা হবে। সামরিক বাহিনী কমিয়ে আনার ঘোষণা দেয়া হলেও প্রতিরক্ষা কৌশলে কি সংখ্যক সেনা কমানো হবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে মার্কিন প্রশাসনিক কর্মকর্তারা বলছেন আগামী ১০ বছরে হয়তো সামরিক এবং নৌবাহিনীতে ১৫ ভাগ পর্যন্ত সেনা কমিয়ে আনা হবে। বিবিসি জানিয়েছে, নতুন সামরিক কৌশলে আগামী দশকে পেন্টাগনের ব্যয় ৪৫০ বিলিয়ন ডলার কমানোর পরিকল্পনা নেয়া হয়েছে। এছাড়া এ বছর শেষে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেটও ৫০০ বিলিয়ন মার্কিন ডলার কমানো হবে। সেনা কমানোর ঘোষণার পাশাপাশি প্রেসিডেন্ট ওবামা মধ্যপ্রাচ্য ও এশিয়াতে মার্কিন সেনা উপস্থিতি বাড়ানোর কথাও উল্লেখ করেছেন। তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের কৌশলে এবার উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার ওপর জোর দেয়া হবে। গাল্‌ফ কো-অপারেশন কাউন্সিলের দেশগুলোর সঙ্গে সহযোগিতার মাধ্যমে প্রয়োজন হলে ইরানের পরমাণু অস্ত্রের মোকাবিলা করা হবে। তিনি উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন। ওবামা বলেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমরা এবার জোর দেব, তবে বাজেট কমানোর বিষয়টি এসব সংকটাপন্ন অঞ্চলের জন্য প্রযোজ্য হবে না। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের শাসনামলে ইরাক ও আফগানিস্তানে ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ শুরুর সময় যুক্তরাষ্ট্রের এই বিশাল সেনাবাহিনী গড়ে তোলা হয়েছিল।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV