Tuesday, 21 July 2026 |
শিরোনাম
ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা Trump Admin Rescinds Public Charge Rule BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation নিউইয়র্কে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের সঙ্গে ইইউ ও জি-৭৭-এর প্রতিনিধিদলের বৈঠক: বাংলাদেশের মসৃণ ও টেকসই এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী লীগ পরিবারের উদ্যোগে ৭ই মার্চ, বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 178 বার

প্রকাশিত: March 22, 2022 | 11:09 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাস্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী লীগ পরিবার ঐতিহাসিক ৭ই মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী ও শিশু দিবস, মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় নারী দিবস উপলক্ষে গত ২০শে মার্চ এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বীর মুক্তিযাদ্ধাদেরও সম্মাননা জানানোর হয়।
সভায় সভাপতিত্ব করেণ বীর মুক্তিযোদ্ধা, সাবেক বাকসুর সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা ড. প্রদীপ রন্জন কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও এনআরবি কমার্শিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার ফরাসত আলী, বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও সম্পাদক এম ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাঈদুর রহমান সাঈদ, বীর মুক্তিযোদ্ধা এম এ হাসান, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরকার ও অধ্যাপক হুসনে আরা। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকৌ: মোহাম্মাদ আলী সিদ্দিকী, এ্যাড. শাহ মো:বখতিয়ার আলী, রুমানা আখতার ও খন্দকার জাহিদুল ইসলাম। 
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, তরজমা ও দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রহিম, পবিত্র গীতা থেকে পাঠ করেণ সবিতা দাস।
৫২র ভাষা আন্দোলন থেকে ৬৯এর গনঅভ্যুত্থান, ৭১এর মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন, ৭৫এর ১৫ই আগস্ট, ৩রা নভেম্বর, ২০০৪এর ২১শে আগস্ট ও বিএনপি-জামাতের ২০০১-২০০৫ ও ২০১৩সালের নারকীয় হত্যাযজ্ঞে নিহত ও সম্ভ্রম হারানো মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সভার কাজ শুরু হয়। এরপর বাঙালী জাতির মহানায়ক ও মুক্তিদাতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেণ সকলের পক্ষ থেকে সভার সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা মাত্র সাড়ে তিন বছরের মাথায় খুনী মুসতাক-জিয়া গংদের ষড়যন্ত্রের মাধ্যমে হাতছাড়া হয়ে যায় সপরিবারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার নৃশংস ও বর্বর হত্যাকান্ডের মধ্য দিয়ে। ষড়যন্ত্রকারী ও পাকিস্তানী গুপ্তচর মেজর জিয়া লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত বাঙালীর স্বাধীনতা হরণ করে পাকিস্তানী ভাবধারায় ফিরিয়ে নিয়ে মুক্তিযুদ্ধের গৌরবজ্জল ইতিহাস, মূল্যবোধ ও আর্কাইভে সংরক্ষিত অধিকাংশ মূল্যবান দলিল ধ্বংস করে দেয়। পরবর্তি ২১ বছর বঙ্গবন্ধু, জয়বাংলা, ৭ই মার্চের কালজয়ী ভাষণ, স্বাধীনতার ঘোষণাপত্র, প্রবাসী সরকারের শপথ গ্রহন ইত্যাদি ইতিহাস মুছে ফেলতে অপচেষ্টা করে। কিন্তু ঘৃন্য শাসকরা ভূলে যায়, ইতিহাস কখনও পাল্টানো যায় না। বঙ্গবন্ধুর বেঁচে যাওয়া দূ’কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার হাত ধরে বাংলাদেশ এবং মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে অর্জিত মূল্যবোধ ও ইতিহাস ফিরে এসেছে। বর্তমান প্রজন্ম জানতে পারছে বীর বাঙালীর শৌর্য-বির্যের ইতিহাস। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দূর্বার গতিতে। পৃথিবীতে বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা আজ উন্নয়নের রোল মডেল, বিশ্বের বিস্ময়। পৃথিবী অবাক তাকিয়ে রয়। দেশ-বিদেশে বসে সেই স্বাধীনতা বিরোধী কূচক্রীরা এখনো ষড়যন্ত্র করছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান দেশগুলোতে অঢেল পয়সা খরচ করে মিথ্যা তথ্য ও অভিযোগ করে একের পর এক গুটি চালছে। কিন্তু আমরা বেঁচে থাকতে কোন ষড়যন্ত্রই সফল হতে দেব না বলে বক্তারা প্রতিজ্ঞাবদ্ধ হন। আল জাজিরার প্রপাগান্ডা মার খেয়েছে, RAB এর ৭ কর্মকর্তার উপর দেয়া ভ্রমন নিষেধাজ্ঞাও টিকবে না। আমরা এটা নিয়ে কাজ করছি। খুনী মেজর জিয়ার নামফলক মেরিল্যান্ডের রাস্তা থেকে টেনে নামিয়েছি। প্রবাসে বসবাসরত মুজিব আদর্শের সৈনিকেরা সকল ষড়যন্ত্র ৭১ এর ন্যায় পরাভূত করে বিজয় সমুন্নত রাখবো বলে অঙ্গীকার ব্যাক্ত করেণ।
বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও দেশাত্ববোধক গান, কবিতা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ এবং ঐতিহাসিক দিনগুলো সম্পর্কে আলোচনার মধ্য দিয়ে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠান চলে বিপুল সংখ্যক দর্শক-শ্রোতার উপস্হিতিতে। বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও দৃপ্ত শপথের মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনা সরকারের প্রতি পূর্ণ সমর্থণ ব্যাক্ত ও স্বাধীনতার ৫০ বছর পরও বিএনপি-জামাতের ষড়যন্ত্র ও বাংলাদেশ বিরোধী কর্মকান্ডের তীব্র সমালোচনা করা হয় এবং তা কঠোর হস্তে প্রতিরোধের অঙ্গীকার করা হয়।অন্যান্যের মধ্যে আলোচনা সভায় বক্তব্য দেন সর্বজনাব বীর মুক্তিযোদ্ধা ইন্জি: ফরাসত আলী, এম ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এম এ হাসান, বীর মুক্তিযোদ্ধা সাঈদুর রহমান সাঈদ,
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরকার, অধ্যাপক হুসনে আরা, শেখ হাসিনা মন্চের সভাপতি জালাল উদ্দিন জলিল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক মিসবাহ আহমেদ, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্ববায়ক জামাল হোসেন, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার, সাংস্কৃতিক সম্পাদক সবিতা দাস, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি মনির উদ্দিন, যুবলীগ নেতা নূরুল ইসলাম, জাতীয় শ্রমীক লীগের সহ সভাপতি মন্জুর চৌধুরী, নিউইয়র্ক স্টেট যুবলীগের সভাপতি খন্দকার জাহিদুল ইসলাম, নিউইয়র্ক স্টেট ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম, শেখ হাসিনা মন্চের সহ সভাপতি নাদের চৌধুরী, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মোস্তফা হোসেন, ছাত্রলীগ নেতা রণি দেওয়ান, সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, শেখ হাসিনা মন্চের নেতা সৈয়দ আলী (ফজলু), ইফতি, নাজনীন সূলতানা ও কানিজা আয়শা।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মো মাসুদুর রহমান পলাশ, সালমা বেগম, সৈয়দ এসকান্দার আলী, বাহার উদ্দিন চাঁদ, মো: ফাতিন শাহ, মো: টুটুল, বিলকিস আক্তার, ফজল মোহাম্মদ, উইলী নন্দী, প্রিনা নন্দী, কানিজ আহমেদ, রাজ, রোজী, হলা ইসলাম প্রমুখ।
যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের সভাপতি, প্রতিষ্ঠাতা ও সিইও সবিতা দাসের নেতৃত্বে তার সঙ্গীত নিকেতন গান, কবিতা ও জাতীয় সঙ্গীত পরিবেশন করে পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV