নিউইয়র্কের ব্রঙ্কসে বারী সুপার মার্কেট, রেস্টুরেন্ট ও হোম কেয়ার এর বর্ণাঢ্য উদ্বোধন (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে বাঙালী মালিকানায় বারী সুপার মার্কেট, রেস্টুরেন্ট ও বারী হোম কেয়ারের গ্র্যান্ড ওপেনিং হয়েছে গত ১৮ মার্চ শুক্রবার বিকেলে। এদিন ব্রঙ্কসের ১৪১২ ক্যাসেল হিল এভিনিউ এলাকায় এই মাল্টি ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিলের। পরে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরফলে একই ছাদের নিচে এখানে চালু হয়েছে গ্রোসারি, রেস্টুরেন্ট, পার্টি হল ও হোম কেয়ার সেবা। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
অনুষ্ঠানে বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া মিলাদ ও দোয়া পরিচালনা করেন।
বারী হোম কেয়ারের প্রেসিডেন্ট আসেফ বারী টুটুল ও চেয়ারপারসন হাসিনা মুনমুন বারী নিউইয়র্ক স্টেট সিনেটর লুইস সেপুলভিদা, এসেম্বলীওম্যান কারিনাজ রেইজ, মেয়র অফিসের প্রতিনিধি সহ কমিউনিটি নেতৃবৃন্দকে নিয়ে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় আরও শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটি এক্টিভিস্ট গিয়াস আহমেদ, হারুন ভূইয়া, মোহাম্মদ এন মজুমদার, আব্দুস শহীদ, ফাহাদ সোলায়মান, মোহাম্মদ এন মজুমদার, আব্দুস শহীদ, জামাল হুসেন, আলমগীর খান আলম, আহসান হাবিব, সামাদ মিয়া জাকের, মো. খলিলুর রহমান, নূরে আলম জিকু প্রমুখ।
এ সময় নিউইয়র্ক সিটির বিপুলসংখ্যক ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক, কমিউনিটি এ্যাক্টিভিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী (টুটুল) বারী হোম কেয়ারের সফল যাত্রা এবং ক্রমবর্ধমান প্রসারে সহযোগীতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী পথচলায়ও তাদের পাশে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, একই ছাদের নিচে এখানে গ্রোসারি, রেস্টুরেন্ট, পার্টি হল ও হোম কেয়ার সেবা চালু করতে পেরে মহান আল্লার নিকট শুকরিয়া আদায় করছি। কমিউনিটির সকলের আশীর্বাদ এবং শুভকামনা প্রত্যাশা করে উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের জন্য সকলের প্রতি বিশেষ কৃজ্ঞতা জানান তিনি।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের