Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ধনী-গরিবের দ্বন্দ্ব বেশি

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: January 12, 2012 | 3:49 PM

যুক্তরাষ্ট্রে অভিবাসী নাগরিক ও জন্মসূত্রে নাগরিকদের মধ্যকার দ্বন্দ্ব বা জাতিগত আফ্রিকানদের সঙ্গে জাতিগত ইউরোপীয়দের দ্বন্দ্বের চেয়েও ধনী-গরিবের দ্বন্দ্ব বেশি। সমপ্রতি যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টার পরিচালিত জনমত জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। জরিপে অংশগ্রহণকারী ৬৬ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রে ধনী-গরিবের মধ্যে ‘তীব্র’ ও ‘কঠিন’ দ্বন্দ্বের কথা উল্লেখ করেছেন। ৩০ শতাংশ অংশগ্রহণকারী ধনী-গরিবের মধ্যে ‘তীব্র দ্বন্দ্ব’ চলছে বলে সরাসরি মত প্রকাশ করেছেন। গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলীয় সমর্থক, অল্প বয়সী তরুণ, নারী ও আফ্রিকান-আমেরিকানরা ধনী-গরিবের দ্বন্দ্ব বা শ্রেণী দ্বন্দ্বের কথা বেশি বলেছেন। অপরদিকে, ৬২ শতাংশ অংশগ্রহণকারী অভিবাসী ও জন্মসূত্রে নাগরিকদের মধ্যে ‘কঠোর দ্বন্দ্ব’ চলছে বলে উল্লেখ করেছেন। ২০০৯ সালে একই প্রতিষ্ঠানের করা অপর একটি জরিপে ধনী-গরিবের দ্বন্দ্বের চেয়ে অভিবাসীদের সঙ্গে দ্বন্দ্বের কথা বলেছিল বেশির ভাগ মানুষ। গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রে সমপ্রদায়গত দ্বন্দ্ব অনেকটা হ্রাস পেয়েছে বলেই আভাস পাওয়া গেছে জরিপে। মাত্র ৩৮ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, কালো ও সাদাদের মধ্যে ‘গুরুতর সঙ্কট’ চলছে। যেখানে বয়োবৃদ্ধ ও তরুণদের মধ্যে দ্বন্দ্বের কথা বলেছেন ৩৪ শতাংশ অংশগ্রহণকারী। ৬ই ডিসেম্বর থেকে ১৯শে ডিসেম্বর পর্যন্ত ২ হাজার ৪৮ জন মানুষের সঙ্গে ফোনালাপের মাধ্যমে জরিপটি পরিচালিত হয়েছে বলে জানায় পিউ রিসার্চ সেন্টার। জরিপে ২ দশমিক ৯ শতাংশ ভুল আছে বলে ধরা হয়েছে। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় আয় বৈষম্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠে আসবে বলে বিশ্লেষকদের ধারণা। অকুপাই ওয়ার স্ট্রিট আন্দোলনেরও মূল বিষয় ছিল আয় বৈষম্য। যুক্তরাষ্ট্রের সেন্সাস ব্যুরোর সামপ্রতিক তথ্যে দেখা গেছে, ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের মোট সম্পদের ৫৬ শতাংশের মালিক শীর্ষ ১০ শতাংশ মানুষ, যেখানে ২০০৫ সালে তাদের সম্পদের পরিমাণ ছিল মোট সম্পদের ৪৯ শতাংশ। সূত্র বিডিনিউজ,মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV