Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে নিউইয়র্কে ইউনাইটেড হিন্দুস অব ইউএসএ’র বিক্ষোভ সমাবেশ (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 147 বার

প্রকাশিত: March 23, 2022 | 3:20 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : ঢাকা ওয়ারির রাধা কান্ত জিউ মন্দিরে হামলা, ভাংচুর ও প্রতিমা তুলে নেয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে। গত ২০শে মার্চ রোববার বিকেলে ইউনাইটেড হিন্দুস অব ইউএসএর উদ্যোগে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
ইউনাইটেড হিন্দুস অব ইউএসএ’র কর্মকর্তা শ্রীমান নিত্যানন্দ কিশোর দাসের সভাপতিত্বে এবং শ্যামল কর ও রাম দাস এর পরিচালনায় এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নবেন্দু দত্ত, শিতাংশু গুহ, দ্বীজেন ভট্টাচার্য, ডা. প্রভাত দাস, ডা. সমীর সরকার, ভজন সরকার, রুপ কুমার ভৌমিক, সুশীল সাহা, বিষ্ণু গোপ, দিনেশ মজুমদার, নিতাই নাথ, রবীন্দ্র পাল, শ্যামল রোদ্র, রামদাস গোরামি, গোবিন্দ বানিয়া, প্রদীপ সূত্রধর, উত্তম কুমার সাহা, ঝলক রয়, সুতিপা চৌধূরী, জলি সাহা, রীতা নাথ, অনুকুল অধিকারী, বিধান পাল, মোহিত নিত্র, আশিস সরকার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার দেশ পরিচালনার সময় দিনের পর দিন হিন্দু নির্যাতন, মন্দির ভাংচুর, হামলা, লুটপাটের ঘটনা বেড়ে চলেছে। তারা বলেন, অতি সম্প্রতি হাজী শফিউল্লাহর নেতৃত্বে ঢাকা ওয়ারি রাধা কান্ত মন্দিরে হামলা, ভাংচুর এবং প্রতিমা তুলে নেয়ার ঘটনা ঘটেছে। বক্তারা ঘটনার নিন্দা জানিয়ে হাজী শফিউল্লাহ সহ সকল দুস্কৃতকারিদের গ্রেফতার করে সংখ্যালঘু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানান। এসময় তারা হিন্দু নির্যাতন বিরোধী নানা শ্লোগান দেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ