যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী পালন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্দ্যোগে ১৭ মার্চ বৃহস্পতিবার রাত ১২.০১ টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী পালন করা হয়।
সংগঠনের সিনিয়র সহ সভাপতি আশরাফ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সুবল দেবনাথের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাকালীন আহবায়ক মহিউদ্দিন দেওয়ান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপ আন্তর্জাতিক সম্পাদক গাজী ওয়াহিদুজ্জামান লিটন। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য কামাল হোসেন রাকিব।
এছাড়া আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এবাদুল হক, সহ সভাপতি জাহিদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক শামীম আলামিন, প্রচার সম্পাদক সাইফুল আলম, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক উত্তম পাল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রাসেল আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক আল-আমিন, প্রবাসী কল্যান সম্পাদক বিদ্যুৎ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রিয় সদস্য হেলাল মিয়া, সদস্য পলাশ রায়, সদস্য স্বপন, সদস্য আবির আহমেদ, মো: কায়সার আহমেদ, নিউইয়র্ক স্টেট স্বেচ্ছাসেবকলীগ নেতা মোয়াজ্জেম হোসেন, নিউইয়র্ক মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন বিপ্লব, সহ-সভাপতি কিবরিয়া মান্না, সদস্য নাজিম হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা বকুল আরেফিন।
এছাড়াও উপস্হিত ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শিবলী সাদিক মাহফুজ হায়দার, সুমন মাহমুদ, প্রচার সম্পাদক সাইকুল ইসলাম, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা গণেশ কির্তনিয়া, নিউইয়র্ক মহানগর যুবলীগ সভাপতি খন্দকার জাহিদুল ইসলাম, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নাজমুল হোসেন, সাবেক সহ সভাপতি আবির, নিউইয়র্ক মহানগর ছাত্রলীগের সাধারন সম্পাদক রনি দেওয়ান সহ আরো অনেকে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার (বর্তমানে জেলা) টুঙ্গিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের