Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব ৩০-৩১ মার্চ, উদ্বোধন করবেন অভিনেত্রী মৌসুমী

অনলাইন ডেস্ক পঠিত: 33 বার

প্রকাশিত: March 24, 2022 | 10:01 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: উপমহাদেশের কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ৩০ ও ৩১ মার্চ উৎসবের আয়োজন চলছে নিউইয়র্কে। জ্যাকসন হাইটসের নবান্ন হলরুমে এ উৎসবের আয়োজক সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ।
দুই দিনব্যপী উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশের ৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্রের একাল-সেকাল নিয়ে আলোচনা করবেন বিশিষ্টজনেরা। এরপর সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্র প্রদর্শন হবে। উৎসব নিয়ে এক প্রতিক্রিয়ায় বিশিষ্ট অভিনেত্রী লুৎফুন নাহার লতা বলেন, সুচিত্রা সেন একজন কিংবদন্তি অভিনেত্রীর নাম। তিনি আমার কাছে নমস্য। তাঁর অক্লান্ত শ্রম ও সাধনা বাংলা সিনেমাকে দিয়েছে এক গৌরবোজ্জ্বল পরিচয়। তিনি শিল্পের এই শাখার এক মহান দিকনির্দেশক। তার অমলিন স্মৃতির জন্য নিরন্তর যারা কাজ করে যাচ্ছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা।
উৎসবে প্রথম দিন একটি ও দ্বিতীয় দিন দুইটি ছবি প্রদর্শিত হবে বলে জানান সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ-র কর্ণধার গোপাল সান্যাল। তিনি আরো বলেন প্যন্ডামিক কাটিয়ে বিরতির পর আবার আমরা মিলিত হবো। চা-কফি খেতে খেতে উত্তম-সুচিত্রা অভিনীত ছবি দেখে নষ্টালজিয়ায় ভর করে দর্শকরা ঘরে ফিরবেন। উৎসবে সহযোগীতা করছে শাহ গ্রুপ।
উল্লেখ্য, কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেন ১৯৩১ সালের ৬ এপ্রিল বাংলাদেশের পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব ও কৈশোরের দিন কাটে পাবনা জেলার গোপালপুর মহল্লার হেমসাগর লেনে। ১৯৪৭-এ দেশভাগের পর সপরিবারে তাঁরা ভারতে চলে যান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ