র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে মার্কিন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ার কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের কাছে ১৭ পৃষ্ঠার ডকুমেন্ট হস্তান্তর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : মার্কিন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ার কংগ্রেসম্যান গ্রেগরি ডব্লিউ মিক্সের নিকট র্যাব এবং র্যাবের সাবেক ও বর্তমান সাতজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে র্যাবের নানা কার্যক্রম নিয়ে ১৭ পৃষ্ঠার ডকুমেন্ট হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতৃবৃন্দ। একইসাথে তারা রাজনৈতিক আশ্রয় বাতিল করে বঙ্গবন্ধুর খুনী রাশেদ চৌধুরী ও বুদ্ধিজীবী হত্যা মামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আশরুজ্জামানকে বাংলাদেশে ফেরত পাঠানোর গণস্বাক্ষরিত দাবিনামাও প্রদান করেন কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের নিকট। গত ২৩ মার্চ বুধবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ম্যানহাটানে মার্কিন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ার কংগ্রেসম্যান গ্রেগরি ডব্লিউ মিক্সের ফান্ডরেজিং রিসিপশানে এসব ডকুমেন্ট হস্তান্তর করা হয় বলে জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা প্রকৌ: মোহাম্মাদ আলী সিদ্দিকী। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
”মার্চ টু ভিক্টোরি! ম্যানহাটান রিসিপশান টু বেনিফিট কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স উইথ স্পেশাল গেস্ট ডেমোক্রেটিক ককাস চেয়ার হাকিম জেফ্রিজ” শিরোণামে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও ছিলেন কংগ্রেসওম্যান ক্যারোলিন ম্যালোনি, নিউইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস, ম্যানহাটান বরো প্রেসিডেন্ট, কাউন্সিলম্যান, অ্যাসেম্বলিম্যান সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার ফরাসত আলী, প্রকৌ: মোহাম্মাদ আলী সিদ্দিকী, এ্যাড. শাহ মো: বখতিয়ার আলী, রুমানা আখতার, জালাল উদ্দিন জলিল, মনজুর চৌধুরী, খন্দকার জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, সাকি কর প্রমুখ।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব এবং র্যাবের সাবেক ও বর্তমান সাতজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে।ূ
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature