বীর মুক্তিযোদ্ধা, কবি সৈয়দ হাসমত আলীর ৬৬তম জন্মদিন পালিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: আলোকিত সমাজ গঠনে কবি লেখকদের ভূমিকা প্রসংশনীয়। লেখক লেখার মাধ্যমে দেশ-মা-মাটি মানুষকে তুলে ধরেন নির্ভিকতায়। বীর মুক্তিযোদ্ধা কবি সৈয়দ হাসমত আলী ও তার সৃষ্টি কর্মে দেশ-বিদেশে পরিচিতি লাভ করেছেন নামের সাথে লিখনির মাধ্যমে, নিরলস সাহিত্য কর্মে দীঘ জীবন ধরে। বিশেষ করে প্রবীন এই কবি নবীনের মত নব উদ্দ্যমে বাংলা ভাষা সাহিত্য প্রচার প্রসারে বিশ^ময় প্রবাসি বাংলা লেখিয়েদের সংকোলন প্রকাশের উদ্যেগকে। তার আগামী জীবন ও সাহিত্য কর্ম হউক উজ্জ্বলতার ভাস্মর।

গত ১৮ মার্চ শুক্রবার সন্ধায় নিউইয়র্ক জ্যাকসন হাইট্স এর ইত্যাদি গার্ডেনে বীর মুক্তিযোদ্দা কবি সৈয়দ হাসমত আলীর ৬৬তম জন্মদিনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলি বলেন। সৈয়দ হাসমত আলীর বন্ধু-স্বজন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্ষিয়ান কবি এ্যাডভোকেট সুফিয়ান চৌধুরী। কবি কলামিষ্ট ছালাবত জাং চৌধুরীর উপস্থাপনায় সংবধিত অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, কবি ও গবেষক সৈয়দ হাসমত আলী। অনুষ্ঠানে কবি পাঠ ও আলোচনায় অংশ গ্রহণ করেন। কবি আ: জলিল। ডা: কবি এইচ এম ফকরুল ইসলাম। বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ মিজানুর রহমান। খ্যাতিমান সমাজ সেবক ও জনপ্রতিনিধি মো: সাহিদুল হক মন্টু। আদর্শের প্রতিভা বাবু প্রতুলেশ বর্মন। বাংলা ট্রাভেল ও ডিজিটাল ওয়ানের সিও বিলায়েত হোসেন। কে সি কা ন। সৈয়দা শিমলা রানী। রুবী রহমান প্রমুখ।
অনুষ্ঠানে জন্মদিনের কেককাটা হয় এবং সম্ভদিত কবি সৈয়দ হাসমত আলীকে উপস্থিত গুনিজন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেন শুভেচ্ছাসহ সৌখিন দ্রব্যাদি উপহার প্রদান করেন। সবশেষে কবি হাসমত আলী তার প্রকাশিত কবিতা ও গল্পের বিভিন্ন প্রকার বই সম্মানিত অতিথিদের মধ্যে বিতরন করত: নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রেস রিলিজ
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
- শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা
- Trump Admin Rescinds Public Charge Rule