কাজী নয়নের ১৬ প্রতিষ্ঠানসহ দরিদ্রদের মাঝে ১৭ লাখ টাকার অনুদান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: মিরসরাইয়ে আঞ্চলিক প্রকাশনা চলমান মিরসরাইয়ের ১৭ তমবর্ষপূর্তি ও ১৮ তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত প্রীতিসম্মিলনে ১৬ টি মাদরাসা ও মসজিদকে ও এতিমখানাকে অনুদান চেক ও তার নিজ এলাকায় নগদ অর্থ বিতরণ করেন বিশিষ্ট শিল্পপতি, বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী ও আমেরিকা প্রবাসী কাজী নয়ন। প্রায় ১৭ লাখ টাকা বিতরণ করেন তিনি।

শুক্রবার (১৮ মার্চ) মিরসরাই উপজেলা অডিটোরিয়ামেঅবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও পত্রিকার নির্বাহী সম্পাদক এম মাঈন উদ্দিনেরসঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও আমেরিকা প্রবাসী কাজী আশরাফ হোসেন নয়ন। তিনি বলেন,মিরসরাইয়ে দেশের বৃহত্তম শিল্পাঞ্চল হচ্ছে, এটা আমাদের জন্য গর্বের বিষয়। কিন্তু এ শিল্পাঞ্চলে যাতে আমাদের মিরসরাইয়ের জনগণ চাকুরির ক্ষেত্রে অগ্রাধিকার পায় সেটি নিশ্চিত করতেহবে।
সংশ্লিষ্ট কর্তপক্ষের প্রতি আহবান এ জনপদ থেকে শতকরা ৪০ ভাগ মানুষের চাকুরী নিশ্চিত করতে উপযুক্ত পদক্ষেপ নিবেন।তিনি আরো বলেন, চলমান মিরসরাই এ জনপদের জনপ্রিয় পত্রিকা। নিয়মিত প্রকাশনার দীর্ঘ ১৮ বছরে চলমান মিরসরাই স্থান করে নিয়েছে মিরসরাইয়ের প্রত্যেকটা মানুষের মনে।আমি চলমানের উত্তোরোত্তর সফলতা কামনা করছি।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ জামশেদ আলম, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এমরান উদ্দিন, মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি নুরুলআলম, মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি শারফুদ্দিনকাশ্মির, ঐতিহাসিক ছুটি খাঁ জামে মসজিদের খতিবমাওলানা নুরুল আলম তৌহিদী, মান্দারবাড়িয়া শাহ অলীয়ামহিলা মাদরাসার সুপার মাওলানা নুরুন্নবী, বিশিষ্ট কবিমাহমুদ নজরুল, ইসলামী ব্যাংক জোরারগঞ্জ এজেন্ট আউটলেটেরইনচার্জ সানাউল্লাহ নিজামী প্রমুখ।
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেকভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাস সরকার, মিরসরাই উপজেলাযুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, কবি ও শিক্ষকসাইফুদ্দিন মীর শাহীন, নয়াদালানের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম, সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, আশরাফ উদ্দিন, ইমামহোসেন, আনোয়ারুল হক নিজামী, আজিজ আজহার, সৈয়দআজমল হোসেন, সাদমান সময়, সাফায়েত মেহেদী, দিদারুলআলম, শিহাব উদ্দিন শিবলু, নুরুল আমিন রায়হান, প্রজন্মমিরসরাইয়ের সাধারণ সম্পাদক ইমাম হোসাইন, অদম্য যুবসংঘের সিনিয়র সহ সভাপতি নিয়াজ মোহাম্মদ সাজেদ,স্বপ্নতরী ৭১ সভাপতি খান মোহাম্মদ মোস্তফা, সোহরাব হোসেন সহ আরো অনেকেই। উল্লেখ্য, এ প্রীতি সম্মিলনে অনুদান প্রদানের পাশাপাশি ইমামপুর দারুস সালাম মাদ্রাসার পক্ষ থেকে শিক্ষাক্ষেত্রে বিশেষ
অবদানের জন্য সংবর্ধনা দেয়া হয় কিছমত জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক মাওলান মোহাম্মদ ইউসুফকে। উল্লেখ্য, ‘চলমান মিরসরাই’ মালিক ও প্রধান সম্পাদক প্রথম আলোর চীফ রিপোর্টার ও আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনজুরুল হক। তিনি মিরসরাই মানুষের সমস্যা সম্ভাবনা তুলে ধরার প্রত্যয়ে ২০০৫ সালে সংবাদটির প্রকাশনা শুরু করেন। মিরসরাই থেকে পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হয়ে আসছে।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion