Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে গণহত্যা দিবস পালন

অনলাইন ডেস্ক পঠিত: 151 বার

প্রকাশিত: March 26, 2022 | 10:18 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক:  নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে গণহত্যা দিবস – ২০২২ পালন করে। দিবসটি উপলক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়।

২৫ মার্চ কালো রাতসহ স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম-এর সভাপতিত্বে এ বিশেষ দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ড. ইসলাম তাঁর বক্তব্যে ১৯৭১ সালের ২৫শে মার্চ কালো রাত্রে ঢাকাসহ সারাদেশে ইতিহাসের যে নৃশংসতম ও বর্বরতম হত্যাকান্ড অনুষ্ঠিত হয়েছিল তা বর্ণনা করেন।

বাংলাদেশ সরকার কর্তৃক এ দিনটিকে গণহত্যা দিবস ঘোষণা করার যথার্থতা তুলে ধরে তিনি এ দিবসটির পক্ষে বিশ্ব-স্বীকৃতি আদায়ের লক্ষ্যে সকলকে স্বীয় অবস্থান থেকে ভূমিকা রাখার অনুরোধ জানান। তিনি স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রবাসী বাংলাদেশীদের , বিশেষকরে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ ছড়িয়ে দেওয়ার উপর জোর গুরুত্ব আরোপ করেন।

আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের সফলতার চিত্র তুলে ধরে তিনি সকলকে জাতির পিতার ‘সোনার বাংলা’র স্বপ্ন বাস্তবায়নে একযোগে কাজ করার আহ্বান জানান। প্রেস রিলিজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ