বাংলাদেশ রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে শিল্প সাহিত্যের আসর অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: গত ২৭ মার্চ , সকাল সোয়া দশটায় (স্হানীয় সময়) বাংলাদেশ রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র শাখার ষষ্ঠ শিল্পসাহিত্যের আসর ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। দস্তগির জাহাংগির এর সভাপতিত্বে ও ডা: রওনক আফরোজ এর শুভেচছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

দুই পর্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন রওশন হাসান ও বেনজির শিকদার। তাঁদের সঞ্চালনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাংলা ভাষাভাষী লেখক, কবি, ছড়াকার, আবৃত্তিকার ও সংগীত শিল্পীরা অংশগ্রহন করেন। প্রায় দুই ঘন্টা ব্যাপী স্থায়ী এই অনুষ্ঠানে অংশগ্রহনকারী শিল্পীরা কথামালা, ছন্দ, কাব্য ও সুরে অনুষ্ঠানে যারা সংযুক্ত ছিলেন তাদেরকে বিমোহিত করেন নান্দনিক এই আয়োজনে সুব্রত চৌধুরী, দিনার মনি , বদিউজ্জ্মান নাসিম , বিমল সরকার, আহমেদ জসিম, আনোয়ার সেলিম, হোসাইন কবির, সুলতানা ফেরদৌস প্রমুখ অংশগ্রহন করেন।
বাংলাদেশ রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র শাখার আহবায়ক মিশুক সেলিম, সদস্য সচিব খালেদ সরফুদ্দীন ও সমন্বয়ক আবু সাঈদ রতন শিল্পসাহিত্যের ভার্চুয়াল এই আয়োজন সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion