জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হল খান শওকত রচিত নাটক বঙ্গবন্ধু শেখ মুজিব
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক:গত ২৬ মার্চ (২০২২) তারিখে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জ.বি) মুজিবমঞ্চে মঞ্চায়িত হল নিউইয়র্ক প্রবাসী নাট্যকার খান শওকত রচিত নাটকের ছায়া অবলম্বনে নাঈম রাজের নির্দেশনায় বিশেষ নাটক বঙ্গবন্ধু শেখ মুজিব। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুসহ তাঁর পুরো পরিবারের উপর যে জঘন্য ও নারকীয় হত্যাকান্ড চালানো হয়েছে এবং এই হত্যাকান্ডের নেপথ্যে কারা জড়িত, কিভাবে ষড়যন্ত্র করা হয়েছিলো এরকম অনেক জানা ও অজানা তথ্যের ভিত্তিতে নাটকটি নির্মাণ করা হয়।
নাটকিতে অভিনয় করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলাসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীবৃন্দ মুক্তমঞ্চ পরিষদ এর সভাপতি এবং নাট্যকলা বিভাগের শিক্ষার্থী নাঈম রাজের নির্দেশনায় “বঙ্গবন্ধু শেখ মুজিব”নাটকে অভিনয় করেন নাট্যকলা বিভাগের শিক্ষার্থী উম্মি হানি, রাকিবুল ইসলাম নিলয়, শৈলী কর্মকার, মায়িশা কাশপিয়া অদ্রি, ইবনে সিনা ইউনুস, মো মুসতাকিন মিয়া, ফারহানা উল্লাহ অর্থি, মুগ্ধ আনন, মো. পাবেল হোসাইন, হাবিবা আক্তার হিয়া এবং ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের খায়রুল হাসান আকাশ। আবহ সঙ্গীত পরিকল্পনা করেছেন সৌমিক বোস, পোশাক পরিকল্পনা করেছেন কপোতাক্ষী নূপুরমা সিঞ্চি এবং আলোক পরিকল্পনা ও প্রক্ষেপণে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ্ মাসুদ কিবরিয়া।
এসময় মঞ্চে দর্শক আসনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ অন্যান্য বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion
