বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র মহান স্বাধীনতা দিবস উদযাপন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: বাংলাদেশ ল’সোসাইটি ইউএসএ এর আয়োজনে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে মামুন টিউটোরিয়াল মিলনায়তনে গত ২৬শে মার্চ অনুষ্ঠিত হয় বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস। অনুষ্ঠান সাজানো হয়েছিলো বিভিন্ন পর্বে। প্রথম পর্বে স্বাধীনতা ও জাতীয় দিবস সম্পর্কে আলোচনা সভা, দ্বিতীয় পর্বে কবিতা পাঠের আসর এবং তৃতীয় পর্বে সাংষ্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন এবং সভা পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক এ্যাডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য্ তুলে ধরে বক্তব্য রাখেন ডেমোক্রেটিক পার্টি এটলার্জ (কুইন্স) এটর্নি মঈন চৌধুরী, উপদেষ্টা ও সাবেক সভাপতি এ্যাডভোকেট মোঃ আলী বাবুল, সাবেক সভাপতি ও উপদেষ্টা এ্যাডভোকেট জামাল আহমেদ জনি, গনতান্ত্রিক আইনজীবি সমিতির সভাপতি বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি শেখ আখতারুল ইসলাম, সাবেক সভাপতি ও উপদেষ্টা মুর্শেদা জামান, সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ, এ্যাডভোকেট নিজাম আহমদ, এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, যুগ্ন সম্পাদক এ্যাডভোকেট সাইদুর রহমান, এবং সাবেক যুগ্ন সম্পাদক এ্যাডভোকেট আব্দুস শহীদ আজাদ প্রমুখ।
বক্তাগন বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য্ তুলে ধরে প্রবাসে নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের গৌরবময় ইতিহাসের আলোকপাত করেন। মহান স্বাধীনতা অর্জনে যাদের আত্নত্যাগ তাঁদের আত্নার মাগফেরাত কামনা করা হয়। স্বাধীনতার ৫১ বৎসরেও দেশের জনগন স্বাধীনতার সুফল পুরোপুরি ভোগ করতে পারেনি এব্যাপরে বক্তাগন দেশের রাষ্ট্রনায়কদের দৃষ্টি আকর্ষন করেন।
বক্তাগন আরও উল্লেখ করেন স্বাধীনতার এতো বৎসর পরেও জাতিসংঘ থেকে বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনির গন হত্যার স্বীকৃতি দেয়া হয়নি। বক্তাগন এব্যাপারে বাংলাদেশ ল’সোসাইটিকে উদ্যোগ নেবার আহ্বান জানান।
কবিতা পাঠের আসরে কবিতা আবৃত্তি করেন এ্যাডভোকেট মোঃ আলী বাবুল, সংগঠনের সাধারন সম্পাদক এ্যাডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল, দৈত্ব কবিতা আবৃত্তি করেন এ্যাডভোকেট রেদোয়ানা রাজ্জাক এবং তাঁর মেয়ে আজরিন আবরার, এবং স্বরচিত কবিতা আবৃত্তি করেন শফিক জামিল।
স্বাধীনতার উপর বিশেষ সংগীত পরিবেশন করেন মিতা এবং বাপ্পী। এছাড়া্ও স্বাধীনতা ও জাতীয় দিবসের দলীয় সংগীত পরিবেশনে অংশগ্রহন করেন এ্যাডভোকেট সুলতানা জামান, পর্না ইয়াসমিন, এ্যাডভোকেট সুরাইয়া মনিরা, এ্যাডভোকেট রেদোয়ানা রাজ্জাক, এ্যাডভোকেট সোনিয়া সুলতানা এবং আরো অনেকে।
সবশেষে নৈশভোজের পর সংগঠনের সভাপতি এ্যাডভোকেট মোঃ নাসির উদ্দিন সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
- শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা
- Trump Admin Rescinds Public Charge Rule