Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

জমজমাট আয়োজনের মধ্য দিয়ে প্রথম আলো উত্তর আমেরিকার ৬ষ্ট বর্ষে পদার্পন

অনলাইন ডেস্ক পঠিত: 118 বার

প্রকাশিত: March 30, 2022 | 12:48 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: নিউইয়র্কের কুইনস ডিসট্রিক্ট অ্যাটর্নি ম্যালিন্ডা কার্টজ বলছেন ,কমিউনিটির নিরাপদ জীবন যাপন নিশ্চত করার দায়িত্ব তাঁর। এ কাজে সহযোগিতাকরার জন্য তিনি নিউইয়র্ক সিটির বহুজনমিশ্রনের সব ধরনের জনগোস্টির সহযোগিতাকামনা করেছেন। কুইনসের প্রথম নারী ডিসট্রিক্ট অ্যাটর্নি ম্যালিন্ডা কার্টজ, নিউইয়র্ক নগরের কমিশনার দিলীপ চৌহান , সিনেটর জন লু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্টিত হয়ে গেলো প্রথম আলো উত্তর আমেরিকার ৬ষ্টবর্ষে পদার্পন অনুষ্ঠান।২৭ মার্চ রোববার প্রথম আলো উত্তর আমেরিকার একদল লেখক সাংবাদিকের সম্মিলিতউপস্থাপনা এবং পরিবেশনায় অনুষ্ঠানটি ছিল ভিন্ন আয়োজনের। নারী লেখক,সাংবাদিকদের ব্যবস্থাপনায় সাজানো অনুষ্ঠানে নিউইয়র্কের বাংলাদেশী সমাজেরউল্লেখযোগ্য লোকজন উপস্থিত ছিলেন। অনেকটাই পারিবারিক মিলন মেলার মতো হয়েউঠেছিল ফরেস্ট হিলের আগ্রাপ্যালেসঅনুষ্ঠানেরশুরুতেমহানস্বাধীনতার জন্য আত্মাহুতি দেয়া বীরদের প্রতিসম্মাননা জানানো হয়। ভিডিও চিত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, মিডিয়া স্টারের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানো হয়।


ট্রান্সকম গ্রুপের বর্তমান প্রধান সিমিন রহমান , প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
বেলা ১২টায় রওশন হকের উপস্থাপনায় অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের মাধ্যমে  অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সঙ্গীতে পরিবেশনায় নেতৃত্ব দেন সুতপা মণ্ডল। প্রথম আলো উত্তর আমেরিকার জনপ্রিয় ‘কবিতার এক পাতা’ সম্পাদক ফারুক ফয়সল কবিতার উতকর্ষতায় প্রথম আলোর উদ্যোগএবং সাফল্য নিয়ে কথা বলেন। মঞ্চে নিয়ে আসেন কবিতার পাতার লেখকদেন। গল্পকার সোহানা নাজনীন মঞ্চে আহ্বান করেন ‘অনুগল্প’ পাতার সম্পাদক শেলী জামান খানকে। শেলী জামান খান অনুগল্পের মাধ্যমে জীবনের বড় বড় গল্প কীভাবে গল্পকাররা সাজিয়ে তোলেন,এ নিয়ে কথা বলে গল্পকারদের মঞ্চে আহ্বান করেন।তাদের পরিচয় করিয়ে দেন হল ভর্তি জনসমাজের সামনে। লেখক সাংবাদিক রোকেয়া দীপা নতুন প্রজন্মের প্রতিভাবানদের নিয়ে মঞ্চে উপস্থিত হোন। নতুন প্রজন্মেরইমতিয়াজ চৌধুরী , লেখক আসিফ মোক্তাদির , ট্র্যান্সজেন্ডার সাংবাদ পাঠিকাতাসনুভা আনান,মার্জিয়া স্মৃতি, মনীষা তৃষা প্রমুখ এ সময় বক্তব্য  রাখেন।প্রথম আলোর সাহিত্য সম্পাদক এইচবি রিতা সাহিত্য চর্চায় যারা প্রবাসকেআন্দোলিত করে রাখছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। প্রবাসে বাংলা ভাষার চর্চায় যারা নিজেদের ক্রমশ সংহত ও সমৃদ্ধ করছেন;তাদের তিনি কৃতজ্ঞতা জানিয়ে বলেন , প্রবাসে বাংলা সংবাদমাধ্যম প্রতিনিয়ত বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধকরছে। তিনি এসময় সাহিত্য পাতার বেশ কিছু লেখককে পরিচয় করিয়ে দেন।

কুইনস ডিসট্রিক্ট অ্যাটর্নি অফিসের সহকারী ডিসট্রিক্ট আটর্নি জ্যাসিকামিল্টন হিউম্যান ট্রাফিকিং এর উপর আলোচনা করেন। তিনি আদম পাচারের ঝুঁকিতেপড়া জনগোস্টি ,এর কারণ এবং প্রতিকার নিয়ে গুরুত্বপূর্ন আলোচনা উপস্থাপনকরেন। অনুষ্ঠানেরএ পর্যায়ে তরুণ প্রজন্মের তিনজন চৌকস উপস্থাপক অনুষ্ঠানউপস্থাপনায় এগিয়ে আসেন। সামিয়া হক, ইহরাম এবং সায়রামের উপস্থাপনায়ভিন্নভাষী অথিতিরা একের পর এক বক্তৃতা দেন এবং প্রথম আলোকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে ডিট্রিক্ট আটর্নি ও অন্যান্য অতিথিতদের উপস্থিতি ঘটলে শুরু হয় সংক্ষিপ্ত বক্তৃতার পালা ও সম্মাননা পর্ব। পত্রিকা সাংবাদিক,সম্পাদক, আইনজীবী , মূলধারার রাজনীতিবিদ সহ ব্যাপক লোকজনের ব্যাপক উপস্থিতি
ছিল লক্ষণীয় ।অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের মূল স্রোতের সাথে বাংলাদেশী জনসমাজের  এগিয়ে চলাও সাফল্যের গল্প উঠে আসে।  অনুষ্ঠানজুড়ে ৫১তম স্বাধীনতা দিবসে উদযাপন নিয়েও অতিথিদের বক্তৃতায় একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদ,বীরাঙ্গনা ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা উঠে আসে। প্রথম আলোর এই পথচলায় বন্ধুর পথ অতিক্রম করা নিয়ে সাপ্তাহিক ঠিকানাসম্পাদক এম এম শাহীন’র কন্ঠে সহযোগী সংবাদপত্র নিয়ে উঠে আসে মূল্যায়ন। তিনিবলেন, প্রথম আলো আজ ছয় বছরে পদার্পন করেছে। এ উপলক্ষে ভিন্ন আঙিকে নিজেকেসাজিয়েছে। ৩৩ বছর আগে প্রকাশিত হয়েছিলো ঠিকানা। প্রথম দিকে একাসহ এইদীর্ঘপথে আমরা যা করতে পারি নাই প্রথম আলো পরিপূরক হিসাবে সেসব কাজ করেছে বাংলাদেশী কমিউনিটির জন্য।টাইম টিভির সিইও এবং বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের বলেছেন,প্রথম আলো নীতি নৈতিকতা নিয়ে সাংবাদিকতা করে। এ অগ্রযত্রা অব্যাহত থাকার জন্য তিনিশুভকামনা করেন। ডেমোক্র্যাটিক পার্টির ডিসট্রিক্ট লিডার অ্যাট লার্জ এটর্নিমঈন চৌধুরী তাঁর শুভেচ্ছা বক্তৃতায় প্রথম আলো পত্রিকার সাথে শুরু থেকেইছিলেন এবং তাঁর সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।রাজনীতিবিদ এবং সংগঠক আবু জাফর মাহমুদ তাঁর বক্তৃতায় প্রথম আলো এগিয়ে চলায়তিনি পাশে থাকবে বলে ঘোষণা প্রদান করেন। ব্যবসায়ী ও মূলধারার রাজনীতিবিদ গিয়াস আহমেদ,প্রথম আলো দল নিরপেক্ষ ভূমিকা অব্যাহত রেখে এগিয়ে যাবে বলেপ্রত্যাশা করেন। বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেছেন প্রথম আলো নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটিতে প্রত্রিকা প্রকাশিনা ছাড়াও অনেক ভালো কাজে জড়িয়ে আছে।

তিনি এসব কাজে সহযোগিতা করে যাবেন বলে উল্লেখ করেন। প্রথম আলো উত্তর আমেরিকা এই প্রথম বারের মতো তিনজন বিশিষ্টজনকে সম্মাননা প্রদান করেছে। পেশাগত উতকর্ষতার জন্য নিউইয়র্ক নগরের কুইনস ডিসট্রিক্ট
অ্যাটর্নি ম্যালিন্ডা কার্টজ, সংগঠক হিসেবে কমিউনিকেশন ওয়ার্কারস অফ আমেরিকা সি ডব্লিউ ১১৮২ এর ভারপ্রাপ্ত প্রশাসক রিকি মরিসন এবংআজীবন জনসেবায় নিজেকে উতসর্গ করার জন্য আজীবন সম্মাননা দেয়া হইয়েছে প্রফেসর
ডাঃ জয়াউদ্দিন আহমদকে।বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের দুই বীর কণ্ঠযোদ্ধা শহীদ হাসান এবংরথীন্দ্রনাথ রায়কে জানানো হয় বিশেষ সম্মাননা। প্রথম আলো উত্তর আমেরিকারসম্পাদক ও লেখক সাংবাদিকরা সম্মাননা প্রাপ্তদের হাতে করেত উঠিয়ে দেন এবংউত্তরীয় পরিয়ে দিয়ে শ্রদ্ধা জানান। ‘এসময় অনুষ্ঠানে উপস্থিত হল ভর্তি লোকজনদাঁড়িয়ে সম্মাননাপ্রাপ্তদের প্রতি শ্রদ্ধা জানান।এ পর্বে বক্তব্য রাখেন নিউইয়র্কে প্রথম বাংলাদেশী বিচারক সোমা সাঈদ,রাজনীতিবিদ এলিজাবেদ ক্রাউলি,  কমিশনার দিলীপ চৌহান,সিনেটর জন লু,নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম, রাজনীতিবিদ
দিলীপ নাথ, মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।কনসাল জেনারেল মনিরুল ইসলাম সম্মাননা প্রাপ্তদের অভিনন্দন জানিয়েবলেন,নিউইয়র্কে প্রথম আলো জনসমাজের মুখপত্র হসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এপত্রিকার সাথে জড়িয়ে আছেন জনসমাজের নানা পর্যায়ের লোকজন।

তিই পত্রিকার সবভালো কাজের প্রতি অবিচল থেকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করেনসম্মাননা প্রাপ্তির পর ডিসট্রিক্ট আটর্নি ম্যালিন্ডা কার্টজ প্রথম আলোসম্পাদক ও ব্যবস্থাপনা পরিষদকে ধন্যবাদ জানান। সিডব্লিউ ১১৮২ ‘এর প্রশাসকরিকি মরিসন বলেন তাঁর ইউনিয়ন সদস্যরা জনসমাজের সাথে সংযোগ সৃষ্টির জন্য
গুরুত্বপূর্ন ভূমিকা রাখছেন। তাঁকে সম্মানিত করার মাধ্যমে নাগরিক সেবায় কর্মরত লোকজনকেই সম্মান জানানো হচ্ছে। তিনি প্রথম আলো সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সম্মাননা পাওয়া চিকিৎসক অধ্যাপক ডাঃ জিয়াউদ্দিন
আহমেদ প্রথম আলো সংশ্লিষ্ট লেখক সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে প্রতিকার মাধ্যমে জনসেবা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।অনুষ্টানে নিউইয়র্ক পুলিশে কর্মরত দুই বাংলাদেশী বংশোদ্ভোত ক্যাপ্টেন,ক্যাপ্টেন আব্দুল্লাহ এবং ক্যাপ্টেন কারাম চৌধুরী শুভেচ্ছা জানিয়ে প্রথমআলোর অগ্রযত্রা কামনা করেন। এসময় তাদের সাথে পুলিশ কর্মকর্তা ও ট্রাফিকএজেন্টদের গুরুত্বপূর্ণ লোকজন উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রথম আলো উত্তর আমেরিকার জনপ্রিয় ম্যাগাজিন পাতা উত্তরের নকশা
সম্পাদক মনিজা রহমান মডেল শো, নাটিকা ও সাক্ষাতকার নিয়ে জমিয়ে তুলেন।নিয়মিত রেসিপি লেখক ছন্দা খানেরসাক্ষাতকার , কান্তা কাবির আর শরিফ হোসেনেরনাটিকা উপভোগ করেছে দর্শক শ্রোতারা প্রাণ ভরে।লেখিকা ফরিদাইয়াসমিন  প্রথম আলোর সাথে জড়িত বেশ কিছু প্রবাসী লেখকেরপ্রকাশিত গ্রন্থ নিয়ে আলোচনা করেন। তিনি কিছু গ্রন্থকারদের মঞ্চে উপস্থাপনকরেন । এসময় আব্দুস শহীদ,সোনিয়া কাদের প্রমুখ লেখকরা সরাসরি দর্শকদের সাথে
কথা বলেন।প্রথম আলোর বার্তা প্রধান মনজুরুল হক সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েজনসমাজের উপস্থিত লোকজনকেপরিচয় করিয়ে দেন এবং অনেকেই এসময় শুভেচ্ছাবক্তৃতা দেয়ার জন্য এগিয়ে আসেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,শুভেচ্ছা বক্তৃতা দিয়েছেন নাসির খান পল, মোর্শেদআলম, আজকাল পত্রিকার সম্পাদক মনজুর আহমেদ, প্রবাস প্রত্রিকার সম্পাদকমোহাম্মদ সাঈদ , জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সম্পাদক শাহ জে চৌধুরী,শামীম আল আমীন, এডভোকেট আখতারুল ইসলাম,রহমান মাহবুব, মঈনুল ইসলাম,ফেরদৌসখান, মইনুল চৌধুরী হেলাল,দর্পন কবির,শওকত ওসমান রচি,জাফর মাহমুদ,সেলিনাউদ্দিন,মোহাম্মদ কে আহমেদ , আব্দুল মালিক জুয়েল, সালাহ উদ্দিন,

এমসোলায়মান,রউফসরকার, ডাঃ সজল আশফাক, আব্দুল্লাহ জাহিদ, ফরিদা ইয়াসমিন, শেখহেলাল , ডাঃ তানিয়া, সনজীবন সরকার, গোপাল সান্যাল, জিল্লুর রহমান জিলু,আহমেদ সায়েম, স্বপন বিশ্বাস, সালমা ফেরদৌস, আবু তাহের, মাহমুদুল হক চৌধুরী,রাজনীতিবিদ নাছিম আহমেদ, ফারহানা ইলিয়াস তুলি ,মোতাহার হোসেন, মার্শালমুরাদ , হামিমা হালিনা , হাজী আব্দুর রহমান, আবু তালেব চৌধুরী চান্দু,তোফায়েল আহমেদ চৌধুরী, মিজানুর রহমান, ঝর্না চৌধুরী, জয়তূর্য চৌধুরী, দুরুদমিয়া রোনেল, আহসান হাবিব , ফেদৌস নয়ন, মাসুদ সিরাজী, মোয়াজ্জেম সরকার,আরিফুল হাসান. শাহেদ আলম, আব্দুর রহিম, সাবিনা তুলি, শুখেন গোমেজ, মোঃ কেআহমেদ, মোহাম্মদ সাঈদ, মাহমুদুল পাহলবি, সেজান আহমেদ, নুরুল হক, অনির্বান

খন্দকার, সৈয়দ মাসুদুল কবির, নিরু এস নিরা, শাহানা রহমান , নাসিমা সুলতানাফ্লোরা, অনিক রহমান , ঊষা রহমান , জাকির চৌধুরী, আবু চৌধুরী,মোহাম্মদচৌধুরী , সাকিফ চৌধুরী, সায়রা চৌধুরী, ইপন আহমেদ চৌধুরী, মোহাম্মদচৌধুরী,এমাদ চৌধুরী , হেলিম আহমেদ, শাহনেওয়াজ কোরেশী প্রমুখ।সাংস্কৃতিক পর্ব  ব্যবস্থাপনায় ছিলেন সাংবাদিক জাহিদা আলম। অনুষ্ঠানের শেষদিকে শিল্পি বেবি নাজনীনকে সম্মান প্রদর্শন করা হয়। বেবি নাজনীন শুভেচ্ছা ওকৃতজ্ঞতা জানান এবং দর্শকদের অনুরোধে গান গেয়ে শোনান। প্রথম আলো উত্তরআমেরিকার প্রায় সকল অনুষ্ঠানের নিয়মিত শিল্পী তাহমিনা শহীদের চমৎকার সঙ্গীতপরিবেশনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।পুরো অনুষ্ঠানের ছবি ধারণকরেছেন সৈয়দ মাসুদুল কবির , হৃদয় অনির্বান খন্দকার, এমবি তুষার, শান্তনুসাজ্জাদ।

অনুষ্ঠান শেষে প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী সবাইকেধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাদের ক্রমাগত এগিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতাকামনা করেন। ইব্রাহীম চৌধুরী প্রথম আলো ফাউন্ডেশনের মাধ্যমে পত্রিকাপ্রকাশনা ছাড়াও জনকল্যাণের কাজে আগামী দিনগুলোতে সকল মহলের সহযোগিতাপ্রত্যাশা করেন।অভ্যাগত অথিতিদের প্রথম আলোলেখা বাংলাদেশের সংস্কৃতির চেনা উপাদান গামছাউপহার দেয়া হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ