ডা: নাজমুল আলমের পিতার ইন্তেকাল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক:স্বনামধন্য আইনজীবি, সাংবাদিক ও লেখক জাহিরুল আলম (৮০) আর নেই। গত শুক্রবার (২৫শে মার্চ) বিকালে নিউইয়র্কের নিউয়র্ক প্রেসবাইটেরিয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজিউন)। তিনি ৩ ছেলেসহ অসংখ্য শুভাকাঙ্খি রেখে গেছেন। তার মৃত্যুতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। জাহিরুল আলম বাংলাদেশ সুপ্রিম কোর্টের আজীবন সদস্য ছিলেন। মহান মুক্তিযুদ্ধে কলম হাতে যুদ্ধ করেছেন স্বাধীনতার পক্ষে। তিনি তৎকালিন মুক্তিযোদ্ধা সংসদ থেকে প্রকাশিত গ্রেনেড পত্রিকার সম্পাদক ছিলেন। তৎকালিন বাংলাদেশ পিপল্ পত্রিকার সিনিয়র রিপোর্টার ছিলেন। মার্শাল ল উপেক্ষা করে বারে বারে স্বাধীনতার পক্ষে লেখার জন্যও ছিলেন তিনি বিখ্যাত। জাহিরুল আলমের প্রকাশিত বইয়ের সংখ্যা ৫৮। তারমধ্যে ইসলামিক বই, আইনের উপর বই, প্রবন্ধ রচনা উল্লেখযোগ্য।
তিনি বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন নর্থ আমেরিকা নিউইয়র্কের নির্বাহী সদস্য ডা. নাজমুল আলমের পিতা । মরহুমের পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়ার জন্য বিশেষ অনুরোধ করা হয়েছে।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion
