Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটির ইতিহাসে প্রথমবারের মতো স্কুলের সুপারইনটেনডেণ্টকে স্বাধীনতা দিবসের ‘সম্মাননা স্মারক’ দিল বিএএসজে

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: April 1, 2022 | 9:36 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটির পাবলিক স্কুলসমূহের সুপারইনটেনডেনট মিসেস লা কোয়েটা স্মলের হাতে বাংলাদেশের স্বাধীনতা দিবসের ‘সম্মাননা স্মারক’ তুলে দিলেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির নেতৃবৃন্দ ।
          স্থানীয় সময় ৩০ মার্চ , বুধবার দুপুরে সিটির আটলান্টিক এভিনিউস্থ সিটি সেন্টার ভবনের  সুপারইনটেনডেণ্ট  এর কার্যালয়ে
এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিএএসজের  সভাপতি জহিরুল ইসলাম বাবুল মিসেস লা কোয়েটা স্মলের হাতে বাংলাদেশের  স্বাধীনতা দিবসের ‘সম্মাননা স্মারক’ তুলে দেন।এসময় সংগঠনের ট্রাষ্টি বোর্ড এর চেয়ারম্যান আব্দুর রফিক, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী উপস্হিত ছিলেন।
       আটলান্টিক সিটির পাবলিক স্কুলসমূহের শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে স্বাধীনতা দিবসের এই ‘সম্মাননা স্মারক’  প্রদান করা হয়।
        ‘সম্মাননা  স্মারক’ গ্রহন শেষে মিসেস স্মল তাঁর প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশের স্বাধীনতা দিবসের ‘সম্মাননা স্মারক’ গ্রহন করে  তিনি বেশ আপ্লুত। আটলান্টিক সিটির বহুজাতিক সমাজ বিনির্মাণে  বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির নিরলস ভূমিকার তিনি ভূয়সী প্রশংসা করেন এবং তাঁকে এই ‘সম্মাননা স্মারক’ প্রদান করায় তিনি বিএএসজের নেতৃবৃন্দদের ধন্যবাদ জানান।
       ‘সম্মাননা স্মারক’ তুলে দেওয়ার আগে বিএএসজে নেতৃবৃন্দ মিসেস স্মলের সাথে তাঁর সভাকক্ষে সংক্ষিপ্ত  মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায়  নেতৃবৃন্দ কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সুপারিনটেনডেণ্টের কাছে  উত্থাপন করেন।মিসেস স্মল মনোযোগ সহকারে তাঁদের বক্তব্য শোনেন এবং তাঁর পক্ষ থেকে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।
          উল্লেখ্য, আটলান্টিক সিটির ইতিহাসে প্রথমবারের মতো সিটির পাবলিক স্কুল সমূহের  সুপারইনটেনডেণ্টকে  স্বাধীনতা দিবসের ‘সম্মাননা স্মারক’ প্রদান করা হলো।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ