কাইয়ুম চৌধুরীর বিজয়ে নিউইয়র্কে আনন্দ উৎসব
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: সম্প্রতি অনুষ্ঠিত সিলেট জেলা বিএনপির সম্মেলনে জননেতা আব্দুল কাইযুম চৌধুরী সভাপতি ও এডভোকেট এমরান আহমদ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নিউইয়র্কে বিএনপি নেতাকর্মীদের আয়োজনে তাৎক্ষনিক এক মিষ্টি মুখ ও আনন্দ উৎসব গত ২৯শে মার্চ জ্যাকসন হাইডস্থ কথা রেষ্টেরেন্ট অনুষ্ঠিত হয় ।
উক্ত আনন্দ উৎসবে বিপুল সংখ্যক বিএনপি নেতা উপস্থিত হয়ে আনন্দ উচ্চাস প্রকাশ করেন এবং তৃণমূলের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের ভূয়াসী প্রশংসা করেন ।
উক্ত অনুষ্ঠানে সিলেট থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ।
নব নির্বাচিত নেতৃদ্বয় তাঁদের সমর্থন দেওয়ার দেশ ও প্রবাসের সকল বিএনপি নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক বেবী নাজনিন ,যুক্তরাষ্ট্রস্থ স্বাধীণতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক জিল্লুর রহমান জিল্লু, যুগ্ম আহবায়ক আবু সাইদ আহমদ, এবাদ চৌধুরী , আহবাব চৌধুরী খোকন,আব্দুর রহিম, লিয়াকত আলী, শাহ কামাল উদ্দিন , জালালাবাদ এসোসিয়েশন যুক্তরাষ্ট্রের সাংগঠনিক সম্পাদক মানিক আহমদ, যুক্তরাষ্ট্র যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমানত হোসেন আমান, নিউইয়র্ক স্টেট শাখার সভাপতি কাজী আমিনুর ইসলাম স্বপন, যুক্তরাষ্ট্র ছাত্রদলের ফরিদ খন্দোকার ও শাহবাজ আহমদ প্রমুখ ।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion
