টাঙ্গাইল সোসাইটির নতুন কমিটি গঠিত- শামসু সভাপতি আরিফ সা. সম্পাদক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: নিউইয়র্ক (ইউএনএ): যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইল জেলাবাসীদের সামাজিক সংগঠন টাঙ্গাইল সোসাইটি ইউএসএ ইনক’র নতুন কমিটি গঠিত হয়েছে। সংগঠনের সাধারণ সভায় ২০২২-২০২৩ সালের জন্য মোহাম্মদ শামসুজ্জামান খানকে সভাপতি, খন্দকার মনিরুজ্জামান আরিফকে সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ সোহেল রানা রিপন-কে কোষাধ্যক্ষ করে নতুন কমিটি গঠন করা হয়। পূর্ণাঙ্গ কমিটি পরবর্তীতে ঘোষণা করা হবে। খবর ইউএনএ’র।

কুইন্সের পার্সন বুভেভার্ডস্থ নবাবী রেষ্টুরেন্টে গত ২০ মার্চ রোববার টাঙ্গাইল সোসাইটি’র সাধারণ সভা অনুষ্টিত হয়। সোসাইটির বিদায়ী সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গঠিত তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন নতুন কমিটির কর্মকর্তাদের নাম ঘোষণা করেন। কমিশনের প্রধান হলেন আব্দুস সালাম এবং সদস্যদ্বয় ছিলেন দেওয়ান আমিনুর রহমান ও কাউসার আহমেদ মন্টু।
ইউএসএনিউজঅনলাইন/মঈনুল
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion