কাপাসিয়ায় তাজউদ্দীন আহমদ অ্যান্ড সৈয়দা জোহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশনের স্কুলভিত্তিক বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: কাপাসিয়ায় তাজউদ্দীন আহমদ অ্যান্ড সৈয়দা জোহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশনের স্কুলভিত্তিক বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২ এপ্রিল ২০২২ শনিবার সকালে কাপাসিয়ার ১১ ইউনিয়নের প্রায় ২১০০০ শিক্ষার্থী বইপড়া কর্মসূচিতে অংশ নেয়। কর্মসূচিতে উর্ত্তীণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সোহেল তাজ বলেন, আপাতত আমি রাজনীতি করব না। রাজনীতির বাইরে থেকেও দেশ ও মানুষের জন্য কাজ করা যায়। তিনি শুভেচ্ছা বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বই মানুষের মনকে ঐশ্বর্যবান করে তোলে। তোমরা যত বেশি বই পড়বে-তত ঐশ্বর্যবান হবে। তোমাদের হৃদয় সুন্দর হোক, ভাষা সুন্দর হোক, জীবন সুন্দর হোক।’ আলোকিত মানুষ গড়ার লক্ষ্যেই ফাউন্ডেশনের উদ্যোগে এই বইপড়া কর্মসূচি পরিচালিত হচ্ছে এবং তা চলমান থাকবে বলেও তিনি জানান।
ফাউন্ডেশনের সংগঠক পারভেজ আহমেদের সঞ্চালনায় ফাউন্ডেশনের সভাপতি গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ রাজিব হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান, ফাউন্ডেশনের সদস্য মোশতাক আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুস সালাম, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম ভূঁইয়া প্রমুখ।
২০১৭ সাল থেকে তাজউদ্দীন আহমদ অ্যান্ড সৈয়দা জোহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে কাপাসিয়ার ১১ টি ইউনিয়নের ৮৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে এই বইপড়া কর্মসূচি পরিচালিত হচ্ছে। ২০২২ সালে বইপড়া কর্মসূচিতে ২০ হাজার ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। বছর শেষে মূল্যায়ন পরীক্ষায় অংশ গ্রহণ করে ২৩১ জন ছাত্র-ছাত্রী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে। তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সর্বশেষ সংবাদ
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
- শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা
- Trump Admin Rescinds Public Charge Rule
