Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

জাতিসংঘে বাংলাদেশ মিশনের বিশেষ উপদেষ্টা হুমায়ূন আহমেদ

অনলাইন ডেস্ক পঠিত: 43 বার

প্রকাশিত: January 13, 2012 | 10:13 PM

 ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদকে জাতিসংঘে বাংলাদেশ মিশনের বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে। জনপ্রিয় এই লেখক বর্তমানে কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে তিনি নিউ ইয়র্কের স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন। বেসরকারি  টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে হুমায়ূন আহমেদ বলেছেন, আমাকে সম্মান দেয়ার জন্যই এই পদে নিযুক্ত করা হয়েছে। সরকার ভাল করেই জানে আমি অসুস্থ। তাই এত বিশাল দায়িত্ব আমি পালন করতে পারব না। তিনি বলেন, দুটি জিনিস আমি খুবই অপছন্দ করতাম- উপদেশ শোনা ও উপদেশ দেয়া। শেষ বয়সে এসে উপদেশ দেয়ার চক্করে পড়ে গেছি। আমাদের দেশে সম্মান জানানোর ক্ষেত্রে এক ধরনের কৃপণতা দেখা যায়। কিন্তু সরকার যে কৃপণতা দেখায়নি এতে আমি যথেষ্ট অবাক ও খুশি হয়েছি। তার নিয়োগের বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন জানান, গত ডিসেম্বরেই হুমায়ূন আহমেদকে এ পদে দায়িত্ব দেয়া হয়েছে। দূতাবাসের জন্য কাজ করতে ইচ্ছা পোষণ করায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান। জনপ্রিয় এই কথা-সাহিত্যিক ১৯৭০ সালে তার প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রকাশের মাধ্যমে সাহিত্য জগতে এক ব্যাপক আলোড়ন তোলেন। তিনি ১৯৮০ সালের দিকে নাটক লেখা শুরু করেন এবং ১৯৯০ সালে চলচ্চিত্র নির্মাণে হাত দেন। হুমায়ূন আহমেদ ১৯৯৪ সালে একুশে পদক লাভ করেন। এছাড়া  তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অনেক সম্মানজনক পদকে ভূষিত হয়েছেন।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV