ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: ১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২২-এর সাথে একাত্মতা ঘোষণা করে নীল আলোয় প্রজ্জ্বলিত হলো ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাস ।
দূতাবাস ভবন নীল বাতি দ্বারা আলোকিত করে ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাস ২র এপ্রিল ২০২২ পালন করে বিশ্ব অটিজম সচেতনতা দিবস।
উল্লেখ্য ইতঃপুর্বে বাংলাদেশ দূতাবাস ব্রাসিলিয়াস্থ অটিষ্টিক শিশুদের স্কুল ABRACI-র শিশু-কিশোরদের দূতাবাসে আমন্ত্রণ জানায় । তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দূতাবাস মুজিব বর্ষ এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উদযাপন করে।
বিশ্বে অটিজম সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সরকার যে অগ্রণী ভূমিকা পালন করেছে সেটিকে ব্রাজিলে পরিচিত করে তোলার প্রয়াসে ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা এই উদ্যোগ গ্রহণ করেন। এ প্রসঙ্গে রাষ্ট্রদূত ২০১২ সালে বাংলাদেশ কর্তৃক জাতিসংঘে উত্থাপিত এবং সদস্য রাষ্ট্রসমূহ কর্তৃক গৃহীত অটিজম রেজ্যুলেশনের কথা অনুষ্ঠানে আগত ব্রাজিলীয় সুধীজনের সাথে আলোচনা করেন।
একই সাথে তিনি বিশেষ শিশুসহ সকল শিশুর সম-অধিকার রক্ষায় বাংলাদেশের প্রতিশ্রুতি এবং সরকারের গৃহীত নানা উদ্যোগের কথা তুলে ধরেন। প্রেস রিলিজ /ইউএসএনিউজঅনলাইন/মঈনুল
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion
