আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক কমিটির সভা
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক কমিটির নিয়মিত মাসিক সভা ভারচুয়ালি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় ৪ এপ্রিল সোমবার সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়। ভারচুয়াল সভায় সভাপতিত্ব করেন আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক কমিটির চেয়ারওমেন কনস্ট্যানস ডেয়েস চ্যাপম্যান।
ভারচুয়াল সভায় উপস্থিত ছিলেন আটলান্টিক সিটির ডেমোক্র্যাটিক কমিটির সহসভাপতি মো: হোসাইন মোর্শেদ, ডেমোক্র্যাট কমিটি পারসন সুব্রত চৌধুরী, জেফ ডরসি, এম আনজুম জিয়া, রোজি সেগুরা সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী- সমর্থকরা।
সভায় আগামী জুনে অনুষ্ঠিতব্য প্রাইমারি নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থীদের সর্বাত্নক সহযোগীতা করা, দলের জন্য ফান্ড রাইজিং সহ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে দলীয় নেতৃবৃন্দ আলোচনা করেন।
এছাড়া সভায় ডেমোক্র্যাট দলীয় নেতৃবৃন্দ সংগঠনের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের উপর আলোকপাত করেন এবং তারই আলোকে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature