Tuesday, 21 July 2026 |
শিরোনাম
Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা Trump Admin Rescinds Public Charge Rule BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র বিশাল ইফতার মাহফিল (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 177 বার

প্রকাশিত: April 5, 2022 | 11:34 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে প্রবাসীদের অন্যতম বৃহত্তম আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ৩ এপ্রিল রোববার সন্ধ্যায়। ধর্মীয় আমেজের এ ইফতার মাহফিলকে কেন্দ্র করে নিউইয়র্কে উডসাইডের গুলশান ট্যারেসে বসেছিল প্রবাসী বৃহত্তর সিলেটবাসীর মিলন মেলা। দল-মত নির্বিশেষে বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন এ ইফতার উৎসবে। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি ময়নুল হক চৌধুরী হেলালের সভাপতিত্বে এবং ইফতার ও দোয়া মাহফিল উপ কমিটির সদস্য সচিব রোকন হাকিমের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেফাজ। মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইফতার ও দোয়া মাহফিল উপ কমিটির আহ্বায়ক এবং এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মঈনুল ইসলাম, মূলধারার রাজনীতিক হাইরাম মানসেরাত, নিউইয়র্কের অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ২৪ থেকে আগামী প্রাইমারী নির্বাচনে অ্যাসেম্বলীম্যান পদপ্রার্থী মিজান চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারী ফারাজ মিয়া। বিশেষ দোয়া পরিচালনা করেন সংগঠনের সাবেক সহ সভাপতি ছয়ফুল ইসলাম সিদ্দিকী। ইফতার মাহফিলে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সংগঠনের সাবেক সহ সভাপতি মাওলানা সাইফুল আলম সিদ্দিকি।
এসময় এসোসিয়েশনের উপদেষ্টা এম এম শাহীন, এডভোকেট নাসির উদ্দিন, সাবেক সভাপতি আব্দুল বাসিত, বদরুল খান ও বদরুন নাহার খান মিতা, সাবেক সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টিবোর্ড চেয়ারম্যান এম আজীজ, ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহীম হাওলাদার, সাবেক সভাপতি মুজিব-উর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক রানা ফেরদৌস চৌধুরী, বাংলাদেশ বিয়ানীবাজার সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি আজিমুর রহমান বুরহান প্রমুখ অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট ছিলেন।
এছাড়া বৃহত্তর সিলেটবাসী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী এই ইফতার মাহফিলে অংশ নেন।
ইফতার পরবর্তী মাগরিবের নামাজের পর অনুষ্ঠানমঞ্চে অতিথিবৃন্দ ছাড়াও নিউইয়র্কের অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ২৪ থেকে আগামী প্রাইমারী নির্বাচনে ডিস্ট্রিক্ট লিডার মাজেদা উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী, ফখরুল ইসলাম দেলোয়ার, জে মোল্লা সানি, যুক্তরাষ্ট্র যুবদল নেতা আবু সাঈদ আহমদ, এম এ বাতেন, যুবলীগ নেতা জামাল হোসাইন, ইফজাল আহমেদ চৌধুরী প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
বক্তারা এ ইফতার মাহফিলকে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের এ যাবতকালের সর্ববৃহৎ ইফতার মাহফিল বলে মন্তব্য করেন। ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাধানে ছিলেন ইফতার মাহফিল উদযাপন কমিটির কর্মকর্তারা।
মাহফিলে এসোসিয়েশনের কোষাধ্যক্ষ এবং আগামী নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মঈনুল ইসলাম এর পক্ষ থেকে সকল অতিথিকে একটি করে জায়নামাজ উপহার দেয়া হয়।
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেফাজ ইফতার মাহফিলকে সফল করার জন্য ইফতার মাহফিল উদযাপন কমিটির কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV