Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ছয় প্রবাসীকে আটলান্টিক সিটি মেয়রের সম্মাননা প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: April 7, 2022 | 1:11 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক:  নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ছয় প্রবাসী বাংলাদেশিকে সম্মাননা প্রদান করেছেন আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র।

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সিটি মেয়র যে ছয়জন প্রবাসী বাংলাদেশিকে সম্মাননা প্রদান করেন তাঁরা হলেন, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ড এর সভাপতি আব্দুর রফিক, কমিউনিটি ব্যক্তিত্ব মো: গিয়াসউদদীন, আটলান্টিক সিটির প্রথম বাংলাদেশি আমেরিকান কাউন্সিলর মো: হোসাইন মোর্শেদ ও আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদ্স্য লেখক- সাংবাদিক সুব্রত চৌধুরী। মেয়রের পক্ষ থেকে তাঁদেরকে ‘সম্মাননা সনদ’ প্রদান করা হয়।উল্লেখ্য, আটলান্টিক সিটির ইতিহাসে এবারই প্রথমবারের মতো সিটি হল (নগর ভবন) এর সন্মুখস্থ কোর্ট ইয়ার্ডে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে  সম্মাননা প্রাপ্তরা  তাঁদের  প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে  মাননীয় মেয়র মহোদয়ের কাছ থেকে সম্মাননা পেয়ে আমরা খুব গর্বিত, এর ফলে আটলান্টিক সিটির বহুজাতিক কমিউনিটির প্রতি আমাদের দায়বোধটা আরো বেড়ে গেল।এই সম্মাননা সনদ দেওয়ার জন্য মাননীয় মেয়র মহোদয়কে আমরা আন্তরিক  ধন্যবাদ জানাই।

আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল কর্তৃক ছয় প্রবাসী বাংলাদেশি সংবর্ধিত হওয়ায় কমিউনিটিতে বেশ সাড়া পড়ে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ