Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে মসজিদ আল হেরার প্রকল্প পরিচালক ওবায়দুল্লাহর উদ্যোগে ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 120 বার

প্রকাশিত: April 8, 2022 | 6:53 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী-: রমজান মাস সিয়াম সাধনার মাস। এই সিয়াম সাধনার মাসে গত সাত এপ্রিল বৃহস্পতিবার বাংলাদেশি আমেরিকানদের দ্বারা পরিচালিত মসজিদ আল হেরার প্রকল্প পরিচালক ওবায়দুল্লাহ চৌধুরীর  উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আটলান্টিক সিটির ২৪২৬,  আটলান্টিক এভিনিউতে অবস্থিত মসজিদ আল হেরায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতারের পূর্বে জনাব ওবায়দুল্লাহ চৌধুরী ইফতার মাহফিলে অংশগ্রহনকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং বিশ্ব মানবতার সুখ- শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন  মসজিদের খতিব মওলানা আজিমউদ্দিন।
করোনা মহামারির ভয়াবহতা কাটিয়ে ওঠায় এবছর ধর্মপ্রাণ মুসলিমরা স্বতস্ফূর্তভাবে ইফতার মাহফিলে যোগ দেন।
প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে আটলান্টিক কাউনটিতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সহ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ইফতার মাহফিলে যোগ দেন। ইফতার মাহফিলে বিপুল সংখ্যক মহিলার উপস্থিতি ছিল বেশ লক্ষ্যণীয়।  নৈশভোজের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ