Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার নির্বাচন ৫ জুন: ১৯ টি পদে ৩৭টি মনোনয়নপত্র বিক্রি

অনলাইন ডেস্ক পঠিত: 114 বার

প্রকাশিত: April 9, 2022 | 12:19 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক:  যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর সিলেটবাসীদের বৃহত্তম সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার নির্বাচন ঘিরে কার্যকরী পরিষদের ১৯ পদে ৩৭টি মনোনয়ন পত্র বিক্রি হয়েছে। এতে সংগঠনের আয় হয়েছে ৫,৫৫০ ডলার। প্রতিটি মনোনয়নপত্র প্যাকেজ হিসেবে বিক্রি করা হয়েছে ১৫০ ডলার করে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মোতাবেক মনোনয়নপত্র বিক্রির দিন রোববার (৩ এপ্রিল) বিপুল উৎসাহ উদ্দীপনায় সম্ভাব্য প্রার্থী ও তাদের প্রতিনিধিরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। উল্লেখ্য, নির্বাচনী তফসিল মোতোবেক আগামী ৮ মে রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। নির্বাচনে ভোট গ্রহণ আগামী ৫ জুন। ১১ হাজারোধিক ভোটার এই নির্বাচনে ভোটদান করবেন বলে আশা করা হচ্ছে। খবর ইউএনএ’র।

জানা যায়, রোববার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিটির উডসাইডের গুলশান ট্যারেসে মনোনয়নপত্র বিক্রি করে নির্বাচন কমিশন। ৫ সদস্যের নির্বাচন কমিশনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান সেলিমের নেতৃত্বে কমিশনের অপর দুই সদস্য মিনহাজ আহমদ ও সাব্বির হোসেন মনোনয়নপত্র বিক্রি কার্যক্রমে অংশ নেন। এ সময় সম্ভাব্য ‘বদরুল-মইনুল’ প্যানেলের পক্ষ থেকে সভাপতি পদপ্রার্থী বদরুল হোসেন খান ও সাধারণ সম্পাক পদপ্রার্থী মইনুল ইসলাম সহ অন্যান্য প্রার্থীর উপস্থিতিতে মনোনয়নপত্রের প্যাকেজ ক্রয় করা হয়। এছাড়াও একক প্রার্থী হিসেবে একাধিক ব্যক্তিবর্গ তাদের নিজ নিজ মনোনয়নপত্র ক্রয় করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- শাহ মিজান, আবুল ফজল লিটন, দরুদ মিয়া রনেল, সাইকুল ইসলাম, সারোয়ার হোসেন, ফয়সাল আহমেদ প্রমুখ।

প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান সেলিম বার্তা সংস্থা ইউএনএ প্রতিনিধিকে জানান, জালালাবাদ এসোসিয়েশনের কার্যকরী পরিষদের ১৯টি পদের বিপরীতে ৩৭টি মনোনয়ন পত্র (প্যাকেজ) বিক্রি হয়েছে। যা থেকে সংগঠনের আয় হয়েছে ৫,৫৫০ ডলার। তিনি জানান, ‘বদরুল-মইনুল’ প্যানেলের পক্ষ থেকে ২২টি মনোনয়নপত্র ক্রয় করা হয়েছে। বাকী ১৫টি মনোনয়নপত্র প্যাকেজ এককভাবে ক্রয়-বিক্রয় হয়েছে।

‘বদরুল-মইনুল’ প্যানেলের মনোনয়পত্র ক্রয়ের সময় জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন্নাহার খান মিতা, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য আজিমুর রহমান বুরহান, বিয়ানীবাজার সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, জালালাবাদ এসোসিয়েশনের কার্যকরী সদস্য হেলিম উদ্দিন, রোকন হাকিম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মঈনুজ্জামান চৌধুরী, আমিনুল হোসেন, রেজাউল আলম অপু প্রমুখ উপস্থিত ছিলেন।

সভাপতি পদে আবুল ফজল লিটন এবং সাধারণ সম্পাদক পদে দরুদ মিয়া রনেল ও সাইকুল ইসলাম নিজ নিজ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম পরিদর্শনের জন্য এসোসিয়েশনের বর্তমান সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ