Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা-ফোবানার দুই কর্মকর্তা বহিষ্কার

অনলাইন ডেস্ক পঠিত: 144 বার

প্রকাশিত: April 9, 2022 | 4:39 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা’ (ফোবানা) দুর্নীতির অভিযোগে নিজেদের দুই কর্মকর্তাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে। তারা হলেন সংগঠনটির ৩৫তম সম্মেলনের আহ্বায়ক জি আই রাসেল ও সদস্য সচিব শিব্বির আহমেদ।
ফোবানার চেয়ারম্যান রেহান রেজা ও নির্বাহী সম্পাদক মাসুদ রব চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ খবর জানান তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ২৭ মার্চ অনুষ্ঠিত ফোবানার নির্বাহী কমিটির সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ৩৫তম ফোবানার স্বাগতিক সংগঠন ‘আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি’ এবং সম্মেলনের আহ্বায়ক জি আই রাসেল ও সদস্য সচিব শিব্বির আহমেদকে ফোবানার সাংবিধানিক ধারা লঙ্ঘন, অর্থনৈতিক অব্যবস্থাপনা ও দুর্নীতি এবং সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগে আজীবনের জন্য ফোবানার সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।’

এ ব্যাপারে জি আই রাসেলের বক্তব্য জানার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে এ প্রসঙ্গে বাংলাদেশে অবস্থানরত শিব্বির আহমেদ লিখিতভাবে জানান, ‘বহিষ্কারের আগে আমাকে একটি কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। তারা কিছু মনগড়া বানানো এবং সাজানো অভিযোগ উদ্দেশ্যমূলক আমার বিরুদ্ধে আনেন। আমি তার যথাযথ উত্তর দিই। কিন্তু আমার উত্তর আমলে না নিয়ে একটি অপরাধী চক্রকে খুশি করার জন্য বহিষ্কার করা হয় আমাকে।’

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ