Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার মাহফিল অনুষ্ঠিত (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 78 বার

প্রকাশিত: April 11, 2022 | 1:02 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে প্রবাসীদের অন্যতম আঞ্চলিক সংগঠন শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ১০ এপ্রিল রোববার। নিউইয়র্কে কুইন্সের জয়া হলে ধর্মীয় উৎসব আমেজে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রবাসী শ্রীমঙ্গলবাসীর মিলন মেলায় পরিণত হয় এ ইফতার মাহফিল। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি মামুনুর রশীদ শিপুর সভাপতিত্বে এবং সহ সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মোস্তাক এলাহী চমনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো: মোখলেসুর রহমান। রমজানের গুরুত্ব ও তাৎপর্য এবং দেশ, জাতি ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন ইয়াং স্কলার মাওলানা আদিল সাদিক।
ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা ও কোষাধ্যক্ষ মঈনুল ইসলাম, জেএমসির সহ সভাপতি মনজুর চৌধুরী, জকিগঞ্জ সোসাইটির উপদেষ্টা সৈয়দ আতিকুর রহমান, সভাপতি আবিদুর রহমান, রাজনগর উন্নয়ন পরিষদের উপদেষ্টা শাহ রকিব আলী, সহ সভাপতি মাসুক মিয়া, সাধারণ সম্পাদক হারুন আলী, আমেরিকা বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ও বেঙ্গল ট্যাক্স সার্ভিস’র প্রতিষ্ঠাতা জুলকার হায়দার, এমএন্ডএন হোম কেয়ার এর কর্ণধার সামিউল চৌধুরী ফুরাদ, নিউইয়র্ক সিটি পুলিশ অফিসার জুয়েল গাজী, জ্যাকসন হাইটস বিজনেস এসোসিয়েশনের সাংগঠনিক সমপাদক আতিকুল ইসলাম জাকির, বিশিষ্ট ব্যবসায়ী মইনুজ জামান চৌধুরী, সৈয়দ জিয়াউস শামস, কামরান চৌধুরী, নওফেল চৌধুরী, মাহবুবুর রহমান বাবলা, পাবলিক সেফটি অফিসার মো: সাইদুর রহমান, সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ ইকবাল, দিদার আহমদ শাহীন, শ্যামল কান্তি দাশ, শামীম আরা তারেক, রোকেয়া আকতার চৌধুরী, শওকত আরা শেলী, আবদুস সালাম, নোমান হোসেন, শেখ আবদুল খালিক, জাহেদ চৌধুরী, এবাদ চৌধুরী, কার্যকরী কমিটি ও সদস্যদের মধ্যে ছিলেন সুফিয়ান আহমদ চৌধুরী, মিজানুর রহমান, ঝলক দত্ত, আলতাফ হোসেন, ইমদাদুল হক ইপু, খলিলুর রহমান, মোস্তফা গাজী সোহেল, মো: বশির, মুজিবুর রহমান রেনু, মুজিবুর রহমান লাভলু, রহিমা নিপা, সুলতানা চৌধুরী পলি, সুলতানা চৌধুরী জলি, ফারহানা রহমান বর্ণা, মোঃ আবুল বাশার, ফয়জ বকস, নুরুল আলম শিবুল, ফজলুর রশীদ টিপু, ইকবাল হোসেন, হাসনাত নোমান শিপার, সজল চৌধুরী হিরন, সুলতান চৌধুরী, সাকিল আলী, রিপন মিয়া, ইমরুল কায়েস, নীগার সুলতানা, কমিউনিটি একক্টিভিস্ট লোকমান হোসেন, মোহাম্মদ নোমান, লিয়াকত আলী খান, মঈন উদ্দিন, হাসনু আলী প্রমুখ।
প্রবাসী শ্রীমঙ্গলবাসী ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক সিলেটবাসী যোগ দেন এ ইফতার উৎসবে।
শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি মামুনুর রশীদ শিপু এবং সাধারণ সম্পাদক মোস্তাক এলাহী চমন ইফতার মাহফিলে অংশ গ্রহণ করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ