নিউইয়র্কের ব্রঙ্কসে হাজী ইয়াসিন আলীর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কের ব্রঙ্কসের স্টার্লিং এলাকার বাসিন্দা মরহুম হাজী ইয়াসিন আলীর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদে গত ২০ মার্চ মৃত্যু বার্ষিকীতে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন পার্কচেষ্টার জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা মইনুল ইসলাম। মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন বাংলাবাজার জামে মসজিদের সানি ইমাম ও মোয়াজ্জিন মোহাম্মদ এ হোসাইন সানি ইমাম। দোয়া পরিচালনা করেন প্রিন্সিপ্যাল মাওলানা এ কে এম আব্দুন নূর।
মাহফিলে মৃত হাজী ইয়াসিন আলীর ছেলে কমুউনিটি এ্যাক্টিভিষ্ট জাহাঙ্গীর আলম সাইফুল বলেন, আমার বাবা এই মসজিদের একজন নিয়মিত মুসল্লী ছিলেন। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমার বাবা যদি কারো কাছে কোন ভুলত্রুটি করে থাকেন সেজন্য সবাই তাকে ক্ষমা করে দেবেন।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাবাজার মসজিদের সাবেক সাধারন সম্পাদক এম এ হাসান, মার্কস হোম কেয়ারের ম্যানেজার আলমাস আলী, কমুউনিটি এ্যাক্টিভিষ্ট আব্দুস শহীদ, মঞ্জুর চৌধুরী জগলু, তোফায়েল চৌধুরী, বাংলাবাজার জামে মসজিদের ট্রেজারার মোহাম্মদ ইকবাল প্রমুখ। পরে মুসল্লীদের মাঝে তোবারক বিতরন করা হয়।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion