Tuesday, 21 July 2026 |
শিরোনাম
Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা Trump Admin Rescinds Public Charge Rule BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 78 বার

প্রকাশিত: April 13, 2022 | 11:06 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১১ এপ্রিল মঙ্গলবার বাংলাবাজার এলাকার গোল্ডেন প্যালেস পার্টি হলে ধর্মীয় উদ্দিপনায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
সংগঠনটির সভাপতি আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকির সঞ্চালনায় এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসিসির প্রেসিডেন্ট মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, সংগঠনের উপদেষ্টা ডাঃ আব্দুস সবুর, সহ সভাপতি মোঃ খলিলুর রহমান ও বিলাল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন, সহ সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, কোষাধ্যক্ষ সৈয়দ সরাফিন মোর্শেদ, কার্যকরী সদস্য কামরুজ্জামন বাবু, নিউইয়র্ক সিটির পুলিশ ডিটেকটিভ মাসুদ রহমান, বাফা প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী টুটুল, চেয়ারপারসন হাসিনা বারী, তিতাস মাল্টি সার্ভিসের প্রেসিডেন্ট মেহের চৌধুরী, পিআইসি’র সভাপতি রাশেদুজ্জামান, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সামাদ মিয়া জাকের, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি এ ইসলাম মামুন, সাধারণ সম্পাদক কাজী রবি উজ জামান, ব্যবসায়ী মোহাম্মদ আলী, রন শাহ, আবির প্রমুখ।
রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও ইসলামী সঙ্গীত পরিবেশন করে শিশু-কিশোররা।
অনুষ্ঠানে বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের নের্তৃবৃন্দ স্টার্লিং-বাংলাবাজার এলাকাকে ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের জন্য অত্যন্ত নিরাপদ ও নির্ভরযোগ্য স্থান হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্টদের সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য তিনজন কৃতি বাংলাদেশী-আমেরিকানকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন : নিউইয়র্ক পুলিশ বিভাগে দ্বিতীয় ধাপে প্রমোশন পাওয়া ডিটেকটিভ মাসুদ রহমান, কমিউনিটি সেবায় বিশেষ অবদান রাখার জন্য মার্কিন প্রেসিডেন্টের লাইফটাইম এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড অর্জনকারী খলিল বিরিয়ানি হাউজের কর্ণধার মোঃ খলিলুর রহমান এবং প্রবাসে বাংলা সংস্কৃতি বিকাশে সফলতার স্বাক্ষর রাখায় বাফার ফাউন্ডার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন।

বাংলাবাজারের ব্যবসায়ীরা ছাড়াও কমিউিনিটি নের্তৃবৃন্দ, সাংবাদিকসহ বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন এ ইফতার মাহফিলে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV