Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

বাংলাদেশ জাতিসংঘের সামাজিক উন্নয়ন কমিশনের সদস্য নির্বাচিত

অনলাইন ডেস্ক পঠিত: 165 বার

প্রকাশিত: April 14, 2022 | 11:16 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশ সর্বসম্মতিক্রমে ২০২৩-২০২৭ মেয়াদে জাতিসংঘ সামাজিক উন্নয়ন কমিশন (সিসক্‌ডি) এর সদস্য নির্বাচিত হয়েছে। ১৩ এপ্রিল জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ইকোসক ম্যানেজমেন্ট মিটিংয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সামাজিক উন্নয়ন কমিশন (সিসক্‌ডি) জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল (ইকোসক) এর একটি সহযোগী প্রতিষ্ঠান। সিসক্‌ডিতে বাংলাদেশ ছাড়া এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে আরও নির্বাচিত হয়েছে ভারত ও সৌদিআরব।
সিসক্‌ডির এই নির্বাচনের পর জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে” উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এই নির্বাচন বাংলাদেশের অদম্য উন্নয়ন অগ্রযাত্রার আন্তর্জাতিক স্বীকৃতির বহি:প্রকাশ।
বাংলাদেশ সবসময়ই কমিশনের কাজকে অত্যন্ত গুরুত্ব দেয় মর্মে উল্লেখ করে রাষ্ট্রদূত ফাতিমা বলেন, “কমিশনের সদস্য হিসাবে আমরা আমাদের উত্তম অনুশীলনগুলি ভাগ করে নিয়ে আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও বৃদ্ধি করার সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করব”।
সামাজিক উন্নয়ন কমিশন জাতিসংঘের মূল সংস্থাসমূহের একটি যা ইকোসক-কে সামাজিক নীতি বিষয়ক পরামর্শ প্রদান করে এবং প্রধান সামাজিক উন্নয়ন বিষয়গুলোর ফলোআপ করে। কমিশনটি ৪৬ সদস্য নিয়ে গঠিত।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ