Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলা বইমেলা ২৮ থেকে ৩১ জুলাই

অনলাইন ডেস্ক পঠিত: 49 বার

প্রকাশিত: April 14, 2022 | 4:37 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: নিউইয়র্ক বাংলা বইমেলা আগামী ২৮ থেকে ৩১ জুলাই ২০২২ অনুষ্ঠিত হবে। গত ১০ এপ্রিল মুক্তধারা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির ভার্চুয়াল সভায় এই সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।বাংলাদেশ ও পশ্চিম বাংলার বাইরে সবচেয়ে বড় ও দীর্ঘস্থায়ী বইমেলা হিসেবে স্বীকৃত এই বইমেলার ৩১তম আসরের আহ্বায়ক গোলাম ফারুক ভুঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় মুক্তধারা ফাউন্ডেশনের উপদেষ্টা একুশে পুরস্কারপ্রাপ্ত লেখক ড. নূরন নবী, ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান রোকেয়া হায়দার, মুক্তিযোদ্ধা ডা. জিয়াউদ্দীন আহমেদ, কথা সাহিত্যিক ও মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপার্সন ফেরদৌস সাজেদীন, ফা্উন্ডেশনের ভাইস চেয়ারপার্সন প্রাবন্ধিক-লেখক হাসান ফেরদৌস, কার্যকরী কমিটির সদস্য- সংস্কৃতি কর্মী সউদ চৌধুরী, প্রাবন্ধিক-গবেষক আহমাদ মাযহার, লেখক-সাংবাদিক ফাহিম রেজা নূর, লেখক আদনান সৈয়দ, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ও ব্লগার তানভীর রাব্বানী, সংস্কৃতি কর্মী সাবিনা হাই উর্বি, ফাউন্ডেশনের প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা মুরাদ আকাশ ও ফাউন্ডেশনের সিইও বিশ্বজিত সাহা উপস্থিত ছিলেন।
কার্যকরী কমিটির সভায় আসন্ন ৪ দিনব্যাপী বইমেলাকে সফল করে তোলার জন্য সর্বসম্মতিক্রমে ৮ সদস্য বিশিষ্ট কোর কমিটি গঠিত হয়। এই কমিটির সদস্যরা হলেন, গোলাম ফারুক ভুঁইয়া, ফেরদৌস সাজেদীন, আহমাদ মাযহার, আদনান সৈয়দ, সেমন্তী ওয়াহেদ, তানভীর রাব্বানী ও বিশ্বজিত সাহা। হাসান ফেরদৌস এ কমিটির উপদেষ্টা।
এছাড়া গোলাম ফারুক ভুঁইয়াকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট ফান্ড রেইজিং কমিটি গঠিত হয়। এই কমিটিতে রয়েছেন ড. নূরন নবী,ডা. জিয়াউদ্দীন আহমেদ, ফেরদৌস সাজেদীন ও তানভীর রাব্বানী।
নিউ ইয়র্ক বাংলা বইমেলার আহ্বায়ক গোলাম ফারুক ভুঁইয়া জানান্, ৩১ তম বইমেলার অনুষ্ঠানমালা আরো বেশি বই কেন্দ্রিক ও বৈচিত্র্যময় হবে বলে কমিটি সর্বসন্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV