জালালাবাদ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী – পবিএ রমজান মাস সিয়াম সাধনার মাস।এই সিয়াম সাধনার মাসে আটলান্টিক সিটিতে ‘জালালাবাদ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির’ উদ্যোগে ‘ইফতার ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হয়।
গত ১৩ এপ্রিল , ২০২২, বুধবার আটলান্টিক সিটিতে বাংলাদেশী আমেরিকানদের দ্বারা পরিচালিত ২৪২৬, আটলান্টিক এভিনিউতে অবস্থিত মসজিদ আল হেরায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর সুখ- শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন মসজিদ আল হেরার মুহাদ্দিস আজিম উদ্দিন ।
ইফতার মাহফিল শুরুর আগে স্বাগত: বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম ও সংগঠনের কর্মকর্তা আমিনুর রহমান। সাউথ জারসিতে বসবাসরত প্রবাসী বৃহওর সিলেটবাসী সহ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ইফতার মাহফিলে যোগ দেন। এই ইফতার মাহফিলে বিপুল সংখ্যক মহিলাও অংশগ্রহন করেন। নৈশভোজের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে। জালালাবাদ এসোসিয়েশন অব আটলানটিক কাউন্টির সভাপতি তাহেরুজ্জামান চৌধুরী বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের লোকজনকে স্বপরিবারে ইফতার মাহফিলে যোগদান করে তা সফল করায় ধন্যবাদ জানিয়েছেন।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature
