Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের জন্য ১.৫ মিলিয়ন ডলারের জায়গা ক্রয় চুক্তিপত্র সম্পন্ন: ফান্ডরেজিং কমিটি গঠন, চেয়ারম্যান এন মজুমদার, সেক্রেটারী বারী (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: April 16, 2022 | 1:19 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের বহুতল ভবণ তৈরীর লক্ষে মসজিদের জন্য ১.৫ মিলিয়ন ডলারের জায়গা ক্রয় চুক্তিপত্র সম্পন্ন হয়েছে। বাংলাবাজার মসজিদ প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষে একটি ফান্ডরেজিং কমিটি গঠন করা হয়েছে। গত ১৫ এপ্রিল শুক্রবার বাংলাবাজার জামে মসজিদের ফান্ডরেজিং কমিটির নাম ঘোষণা করা হয়। ফান্ডরেজিং কমিটির চেয়ারম্যান করা হয়েছে মোহাম্মদ এন মজুমদারকে এবং সেক্রেটারী করা হয় আসেফ বারী টুটুলকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ডা. মো. শাহ আলম, ডা. মো. হেলাল উদ্দিন, মো. আহসানুল হক সানী, সোনার বলাই, মোহাম্মদ বাসার, জাফর আহমেদ, মো. আলাউদ্দিন, মামুনুল হক ও ফারুক আমেদ। কার্যকরী কমিটির সভাপতি ডা. আবদুস সবুর ও সাধারণ সম্পাদক লালন আহমেদও পদাধিকার বলে এই কমিটির সদস্য। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
ফান্ডরেজিং কমিটির উপদেষ্টাদের মধ্যে রয়েছেন ফখরুল ইসলাম, এডভোকেট কায়্যূম চৌধুরী, আবদুর রব দলা মিয়া এবং মাওলানা একেএম আব্দুন নূর।
মসজিদে জুমা খুতবা পূর্বে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক লালন আহমেদের পরিচালনায় ফান্ডরেজিং কমিটির নাম ঘোষণা করেন মসজিদ কমিটির সভাপতি ডা. আবদুস সবুর। এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া, মসজিদের সহ সভাপতি মো. আহসান রাসুল নাসির, সহ সাধারণ সম্পাদক মোতাশিম বিল্লাহ হোসেন তুষার, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু সাঈদ, কার্যকরী সদস্য ওয়ালিউর রহমান, শামিম উদ্দিন, আক্তার খান রাজু ও সোহেল চৌধুরী।
পরে বাংলাবাজার জামে মসজিদ কমিটির কর্মকর্তারা পার্কচেস্টার জামে মসজিদে গিয়ে ডোনেশন কালেকশন করেন।
বাংলাবাজার মসজিদে আর্থিক সহযোগিতার জন্য প্রবাসীদের নিকট বিনীত অনুরোধ জানান হয়েছে। মসজিদে সাহায্য পাঠাবার ঠিকানা : বাংলাবাজার জামে মসজিদ ইনক্ ১৩৫১, ওডেল স্ট্রিট, ব্রঙ্কস, নিউইয়র্ক – ১০৪৬২, ফোন : ৩৪৭-২৯৩-৫৮৫৮.
বাংলাবাজার জামে মসজিদ ইনক্ : ব্যাংক হিসাব নং : ১৭৮ ৭৩২ ৯০৬, রাউটিং নং : ০২১০০০০২১ এবং gofundme, Zelle.

উল্লেখ্য, নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মরহুম আলহাজ গিয়াস উদ্দিনের প্রচেষ্টায় ব্রঙ্কসে বাঙালীদের অন্যতম ব্যবসা কেন্দ্র স্টারলিং-বাংলাবাজার এলাকায় ২০১২ সালের ১৪ ডিসেম্বর ভাড়া বাড়িতে বাংলাবাজার জামে মসজিদের যাত্রা শুরু হয়। পরের বছরের মাঝামাঝি ৫ লাখ ১০ হাজার ডলার মূল্যে মসজিদের বর্তমান নিজস্ব ভবণটি ক্রয় করা হয়। এবার বাংলাবাজার জামে মসজিদের জন্য ১.৫২৫ মিলিয়ন ডলার ব্যয়ে মসজিদের পার্শ্ববর্তী ৫ হাজার স্কয়ারের খালি জায়গা ১.৫২৫ মিলিয়ন ডলার ব্যয়ে ক্রয় চুক্তিপত্র সম্পন্ন হল। ছবি : তুষার।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV