Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার পার্টি অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 156 বার

প্রকাশিত: April 16, 2022 | 1:16 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান উপলক্ষ্যে ৮ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আয়োজিত এই ইফতার মাহফিলে বিশেষ দোয়ায় মরহুম সাংবাদিক ফাজলে রশীদ, সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যাংকার ও ক্রিকেটার ওয়াহিদুল করীম বাবুল, বাংলাদেশ সোসাইটির সভাপতি মরহুম কামাল আহমেদ সহ মহামারী কভিডে আক্রান্ত হয়ে যারা ইন্তেকাল করেছেন তাদের বিদেহী আতœার মাগফেরাত কামনা দোয় করা হয়। খবর ইউএনএ’র।


প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরের সভাতিত্বে অনুষ্ঠিত ব্যতিক্রমী এই মাহফিল পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পদক মনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি আবু তাহের। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বিশেষ দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রশীদ আহমদ এবং হামদ-নাত পরিবেশন করেন এটর্নী মঈন চৌধুরী। উল্লেখ্য, মরহুম ওয়াহিদুল করীম বাবুল প্রেসক্লাবের অন্যতম উপদেষ্টা নিনি ওয়াহেদ-এর স্বামী।

মাহফিলে নিউইয়র্কের বিভিন্ন বাংলা মিডিয়ার সম্পাদক, সাংবাদিক, ব্যবসায়ী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা মনজুর আহমদ, উপদেষ্টা মঈনুদ্দীন নাসের, সাবেক সভাপতি ও সাপ্তাহিক দেশবাংলা সম্পাদক ডা. ওচৗধুরী সারোয়ারুল হাসান, সাবেক সভাপতি ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাবেক সভাপতি ও বর্ণমালা.কম সম্পাদক মাহফুজুর রহমান, ব্ল্যাক ডায়মন্ড খ্যাত সঙ্গীত শিল্পী বেবী নাজনীন সহ উল্লেখযোগ্য ব্যক্তিবগের মধ্যে ছিলেন- সাপ্তাহিক ঠিকানার সম্পাদক ও সাবেক এমপি এম এ, শাহীন, সাপ্তাহিক রানার সম্পাদক মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বিশিষ্ট সাংবাদিক, লেখক ও টিভি ব্যক্তিত্ব সাঈদ তারেক, প্রথম আলো নিউইয়র্ক-এর সম্পাদক ইব্রাহীম চৌধুরী, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক মুক্তকন্ঠ সম্পাদক ফরিদ আলম, বাংলা সিডিপ্যাপ-এর কর্ণধার ও কমিউনিটি বোর্ড মেম্বার মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ, সাউথইষ্ট ইউএসএ গ্রুপ-এর কর্ণধার প্রফেসর এহতেশামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী শাহ নাওয়াজ, খানস টিউটোরিয়াল-এর কর্ণধার নাঈমা খান ও সিইও ড. ইভান খান, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মাকসুদুল হক চৌধুরী, জয় চৌধুরী, বিশিষ্ট রাজনীতিক এ এম রহমত উল্লাহ, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সাবেক সভাপতি মাহমুদুল হক ছানু, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দ আল আমীন রাসেল, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী সালেহ আহমেদ, মোহাম্মদ এ কাশেম, এম আকাশ রহমান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টশিয়াল অ্যাওয়ার্ডপ্রাপ্ত খলিল গ্রুপ-এর কর্ণধার শেফ খলিলুর রহমান, মওলানা আবুল কালাম, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস-এর সভাপতি শাহ শহীদুল হক, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আব্দুস শহীদ, আহবাব চৌধুরী খোকন, শামীম আহমেদ, কাজী ফৌজিয়া, মুনিয়া মাহমুদ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী রানো নেওয়াজ, আলেয়া চৌধুরী, শো টাইম মিউজিক এর কর্ণধার আলমগীর খান আলম প্রমুখ।

এছাড়াও প্রেসক্লাবের বর্তমান ও সাবেক কর্মকর্তা এবং সদস্যগণ সহ শতাধিক বাংলাদেশী এই ইফতার মাফিল ও দোয়া পার্টি অংশ নেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ