Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 143 বার

প্রকাশিত: April 18, 2022 | 1:29 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক’র ইফতার ও দোয়া মাহফিল গত ১৭ এপ্রিল রোববার নিউইয়র্কে জ্যামাইকার সুলতান ডাইন হালাল রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কমিউনিটি নেতা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, মিডিয়া, সংস্কৃতি কর্মী, সংগঠনের সদস্য সহ বিপুল সংখ্যক হবিগঞ্জবাসী অংশ নেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
সংগঠনের সভাপতি মোঃ আজদু মিয়া তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রোকন হাকিম ও সদস্য সচিব আবুল কালাম আজাদ টিপুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইফতার মাহফিল পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ সফিউদ্দিন তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের সর্ববৃহৎ সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর সাবেক সভাপতি বদরুল হুসেন খান, কমিনিটি এক্টিভিষ্ট ফখরুল ইসলাম দেলোয়ার, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর উপদেষ্টা ও হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক’র সাবেক সভাপতি এড. নাসির উদ্দিন, সুনামগঞ্জ জেলা সমিতির উপদেষ্টা ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর সবেক উপদেষ্টা সাইদুর নুর, ওসমানী নগর এসোসিয়েশনের সভাপতি বসির আহমেদ, হবিগঞ্জ সদর সমিতির সভাপতি মিয়া মোঃ আছকির, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা সৈয়দ কামাল উদ্দিন আহমেদ, সৈয়দ নাজমুল হাসান কুবাদ, সাবেক সভাপতি ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাধারণ সম্পাধক মিজানুর রহমান চৌধুরী শেফাজ ও কোষাধ্যক্ষ মঈনুল ইসলাম।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আনজুমানে আল ইসলাহর সহ-সাধারণ সম্পাদক কারী খালেদ মিয়া। মোনাজাত পরিচালনা করেন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক’র সদস্য মাওলানা শেখ মোস্তফা কামাল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির উপদেষ্টা সিরাজুল ইসলাম চৌধুরী, সদর সমিতির সাধারণ সম্পাধক আমির আলী, সদস্য তাজুল ইসলাম মানিক, হবিগঞ্জ সদর সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম, হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ এলামনাই এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এম উদ্দিন আলমগীর, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, শাহ গ্রুপ’র ফাউন্ডার শাহ জে. চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র প্রচার ও দপ্তর সম্পাদক বুরহান উদ্দিন, সদস্য হেলিম উদ্দিন, কমিউনিটি এক্টিভিস্ট ময়নুজ্জামান চৌধুরী, হবিগঞ্জ চেম্বার্স অব কমার্সের সাবেক সদস্য শামসুল হক, সাবেক এসপি কামরুল ইসলাম, আব্দুল হামিদ ফাউন্ডেশন এর পরিচালক আব্দুল কিউ জয়, সোশাল এক্টিভিস্ট রাসেল কবির, জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা ইনক এর সাবেক কোষাধ্যক্ষ খলিল রহমান, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী মোঃ বিলাল চৌধুরী, জেবিবিএ এর সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম জাকির, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক এর সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপন, জালাল উদ্দিন তালুকদার, মোঃ ফজর আলী, মাহবুব চৌধুরী, কেলন মিয়া, হবিগঞ্জ সদর সমিতির সহ সভাপতি মোঃ সামছু উদ্দিন, হাবিব জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক এর সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান আলী টিপু, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ টিপু, কার্যকরী সদস্য সাইফুল আলম মিলন (সদর), সাব্বির হোসেন (নবীগঞ্জ), মোঃ শফিউদ্দিন তালুকদার (মাধবপুর), মোঃ আব্দুল মান্নান সিকদার (চুনারুঘাট) প্রমুখ। সর্বস্তরের হবিগঞ্জবাসীর উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিলটি হবিগঞ্জবাসীর মিলন মেলায় পরিনত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অতীতের ন্যায় সংগঠনের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সংগঠনের কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। অনুষ্ঠান সফল করায় কমিটির কর্মকর্তাদের ধন্যবাদ জানান তারা। অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য হবিগঞ্জবাসীসহ বাংলাদেশী কমিউনিটির সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান কমিটির কর্মকর্তারা।
ইফতার মাহফিলে অংশ গ্রহণ করার জন্য হবিগঞ্জবাসীসহ বাংলাদেশী কমিউনিটির সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন কমিটির সভাপতি মোঃ আজদু মিয়া তালুকদার এবং সাধারণ সম্পাদক রোকন হাকিম।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ