Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশন-বাপা’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 57 বার

প্রকাশিত: April 18, 2022 | 3:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: নিউইয়র্কের জয়া হলে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশন-বাপা’র ইফতার মাহফিল। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি করপোরেশনের ডেপুটি মেয়র অ্যানে উইলিয়াম ইসম।
নিউইয়র্ক সিটির উর্ধ্বতন কমর্কতা, কমিউনিটি নেতৃবৃন্দ, লেখক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, মুলধারার রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মাহফিলে উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তৃতা করেন বাপা’র সভাপতি কারাম চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রিন্স আলম।
ডেপুটি মেয়র অ্যানে উইলিয়াম ইসম সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, সিটির মানুষের নিরাপত্তা বিধানকেই বর্তমান মেয়র এরিক এডামস সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আর এতে সাধ্যমত চেষ্টা করে যাচ্ছেন এনওয়াইপিডির অফিসারগণ। তিনি বলেন, এনওয়াইপিডিতে কাজ করা বাংলাদেশি অফিসারগণ তাদের কমিউনিটির মানুষের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন দেখে আমি আনন্দিত।
কারাম চৌধুরী বলেন, আমরা কমিউনিটির মানুষের বন্ধু হিসাবে পাশে আছি। আমাদের এ সম্পর্ক ভালবাসায় পূর্ণ। ভবিষ্যতে এ সম্পর্ক আরও জোরদার হবে। আমাদের ভাবনায় সর্বাগ্রে কাজ করে কমিউনিটির মানুষের নিরাপত্তার বিষয়টি।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক অ্যাটর্নী মঈন চৌধুরী সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাপা’র এই আয়োজনের সঙ্গে আমি আছি এবং ভবিষ্যতেও থাকব।
শেষে বিশ্ববাসীর শান্তি কামনায় দোয়া করা হয়। এরপর উপস্থিত সবাই ইফতারে অংশ নেন। বাপা’র সভাপতি কারাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক প্রিন্স আলম ইফতার মাহফিলে অংশ গ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ