নিউইয়র্কে নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটি ইউএসএ’র অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটি ইউএসএ’র অভিষেক ও ইফতার মাহফিল গত ১৯ এপ্রিল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের খলিল হালাল চায়নিজ রেষ্টুরেন্ট সংগঠনটির নয়া কমিটির শপথ গ্রহণ শেষে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান সংগঠনের উপদেষ্টা এডভোকেট কাইয়্যুম চৌধুরী। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
১৯৮৮ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির বিদায়ী সভাপতি সাব্বির হোসেনের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সভাপতি শেখ জামাল হোসেন ও সাধারণ সম্পাদক ইমরান আলী টিপুর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমিরিকা ইনক এর সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, সাবেক ট্রাস্টি আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মিজানুর চৌধুরী সেফাজ, কোষাধ্যক্ষ মঈনুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ আবদুর রহিম বাদশা, মূলধারার রাজনীতিক মোহম্মদ এন মজুমদার, মির্জা মামুনুর রসিদ, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী. ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশনের সভাপতি জুনেদ আহমদ চৌধুরী, এনওয়াইপিডি ডিটেক্টিভ মাসুদ রহমান, কমিউনিটি এক্টিভিস্ট জকি উদ্দিন চৌধুরী, হুমায়ুন চৌধুরী, এ ইব্রাহিম খলিল রিজু, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক’র এর সভাপতি মোঃ আজদু মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক রোকন হাকিম, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনক এর সভাপতি মোঃ সামাদ মিয়া জাকের, সাধারণ সম্পাদক শামিম আহমেদ, কমিউনিটি বোর্ড মেম্বার এমডি আলাউদ্দিন, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরী, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি এ ইসলাম মামুন, সাধারণ সম্পাদক কাজী রবি উজ জামান, কমিউনিটি এক্টিভিস্ট মোহতাসিম বিল্লাহ তুষার, আব্দুল মুকিত, হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ এলামনাই এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতি ইনক এর সাধারণ সম্পাদক মোঃ আমির আলী, কমিউনিটি এক্টিভিস্ট মখন মিয়া, নুরে আলম জিকু, আফজাল হোসেন, শাহ সেলিম আহমেদ, শাহিন কামালী, ইমরান শাহ রন, মজলু হোসাইন, আতিকুল বারী চৌধুরী জুয়েল, কাজী কলমদর আলী, আফজল আলী, ইসলামিক সংগীত শিল্পী শফিকুল ইসলাম সান্ত, শেখ শফিকুর রহমান প্রমুখ।
নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনকের নব নির্বাচিত কর্মকর্তাদের মধ্যে ছিলেন আজমান আলী, মামুন আলী, মোহাম্মদ মিটু আলী, গোলাম মুহিত, আক্তার হোসেন নানু, আহমদ হোসাইন, আকরম আলী, জিল্লুর রহমান, মাহবুবুর রহমান চৌধুরী, গোলাম হোসেন, শাহানারা পারভিন, মৃত্যুঞ্জয় চকদার, মোঃ জিয়াউল হক, জাহাঙ্গীর চৌধুরী, আলী হোসেন, সাইফুল ইসলাম, আবুল হাসনাত সাজু লায়েক মিয়া, দেলোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন আকরাম আলী। মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সহ দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। অভিষেক, ইফতার ও দোয়া মাহফিলে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী যোগদান করেন।
হলভর্তি মানুষের উপস্থিতিতে ইফতার মাহফিলে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। অনুষ্ঠানে মুসলিম উম্মা সহ দেশ, জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি শেখ জামাল হোসেন ও সাধারণ সম্পাদক ইমরান আলী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। তারা সোসাইটির জনকল্যাণমূলক কর্মকান্ডের জন্য বিদায়ী কমিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature