নিউইয়র্কে হৃদয়ে বাংলাদেশ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ধর্মীয় উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন হৃদয়ে বাংলাদেশ’র ইফতার মাহফিল। গত ১৯ এপ্রিল মঙ্গলবার ব্রঙ্কসে স্টার্লিং-বাংলাবাজারের এশিয়ান ড্রাইভিং স্কুল সেন্টারে এ ইফতার মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র। 
হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক পল্লব সরকারের পরিচালনায় অনুষ্ঠানে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও দো’য়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। মুনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়।
ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির যুগ্ম সম্পাদক মাকসুদা আহমেদ, সাংগঠনিক সম্পাদক রায়হান জামান রানা, অর্থ সম্পাদক আলিমুল ইসলাম বান্টি, সাংস্কৃতিক সম্পাদক শারমিন রহমান তানিয়া, দপ্তর সম্পদক মার্গারেট মল্লিক, উপদেষ্টা যুদ্ধবন্দী আব্দুর রহমান, আব্দুর রহিম বাদশা, মামুন রহমান ও শামীম আহামেদ। ইফতার আয়োজনে অংশ নেন কবি, সাহিত্যিক, সাংবাদিক, ব্যবসায়ী, সংস্কৃতিকর্মী সহ অনেক প্রবাসী বাংলাদেশী। অতিথিদের ইফতার ডিনারে আপ্যায়িত করা হয়।
ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ‘হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি ও এশিয়ান মাল্টি সার্ভিস’র কর্ণধার সাইদুর রহমান লিংঙ্কন।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature