Tuesday, 21 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা Trump Admin Rescinds Public Charge Rule
সব ক্যাটাগরি

নিউইয়র্কে পার্কচেস্টার টি মোবাইল স্টোরে ভরদূপুরে ডাকাতি!

অনলাইন ডেস্ক পঠিত: 160 বার

প্রকাশিত: April 22, 2022 | 1:38 AM

হাবিব রহমান : নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাদেশী অধ্যুসিত পার্কচেস্টারে বৃহস্পতিবার ২১ এপ্রিল দুপুর ১টায় টি মোবাইল স্টোরে ডাকাতি হয়েছে। ডাকাতরা গান পয়েন্টে সবাইকে জিম্মি করে স্টোর রুম থেকে সমস্ত ফোন নিয়ে চলে যায়।
স্টোরের ভেতর এ সময় তিনজন কর্মচারী ছিল। কাস্টমার হিসাবে একমাত্র আমি (হাবিব রহমান) কাউন্টারে আমার ফোনের বিল দিচ্ছিলাম। আমার (হাবিব রহমান) ফোন এবং ওয়ালেটটা কাউন্টারের উপর রাখা ছিলো।হঠাৎ একজন দুর্বৃত্ত আমার ঘাড়ের পেছনে পিস্তল ঠেকায় এবং আমাকে (হাবিব রহমান) সহ অন্যান্যদের ফ্লোরে উপুর হয়ে হাত লম্বা করে শুয়ে পড়ে নড়া চড়া না করার নির্দেশ দেয়। আমি (হাবিব রহমান) তাদের নির্দেশ মেনে শুয়ে পড়ি। ডাকাতরা আমাকে ডিঙিয়ে স্টোর রুমে ঢুকে পড়ে এবং সব ফোন নিয়ে চলে যায়। স্টোর রুমের চাবি দিতে বিলম্ব করায় স্টোরের একজন মহিলা কর্মীর গায়ে তারা হাত তুলে।
বিল দেয়ার জন্য আমার (হাবিব রহমান) ওয়ালেট, ফোন এবং একটা ক্রেডিট কার্ড কাউন্টারে থাকলেও সৌভাগ্যক্রমে তারা তা নেয়নি। ওরা চলে যাবার পর স্টোর থেকে ৯১১ কল করলে সাথে সাথে পুলিশ চলে আসে।
উল্লেখ্য, পার্কচেস্টার টি মোবাইল স্টোরটি অত্যন্ত জনবহুল এলাকায় অবস্হিত। এক ব্লকের মধ্য পার্কচেস্টার সাবওয়ে স্টেশন। পাশেই ডানকিন ডোনাট। উল্টোদিকে ওয়ালগ্রীন স্টোর যেখানে সর্বক্ষন পিস্তল ধারী পুলিশ প্রহরা, পাশে স্টার বাকস সহ অন্যান্য স্টোর থাকার পরও দিনদুপুরে এধরনের ডাকাতির ঘটনা কমিউনিটিতে উদ্বেগ এবং আতংক সৃস্টি করেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV